চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ​মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি, হ্যান্ডসেটের চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম (এনইআইআর) গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে। এনইআইআর চালু হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে।

তবে এনইআইআর সিস্টেমটির সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যাবলী নিরাপদ রাখার স্বার্থে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে।

এছাড়া, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে পৃথিবীর অন্য কোনো দেশে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক যাওয়ার সুযোগ নেই।

​এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে।

একই সঙ্গে আইপি রুটের বিস্তারিত পর্যালোচনায় এর বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনইআইআর বিষয়ে কোনো অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

Tags: বিটিআরসিমোবাইল ফোন
Previous Post

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রচারণার নির্দেশ

Next Post

বুধবার ঘোষণা হচ্ছে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা

Next Post
ছবি: সংগৃহীত

বুধবার ঘোষণা হচ্ছে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা

দুপুর সোয়া ২টায় আটক রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়।
ছবি: প্রতিনিধি

আদালতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT