চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে উপাচার্যকে রাখা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 07, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত, microphones ও ফুলের তোড়া সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তাকে সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার ৭ জুন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, এই হাসপাতালের গুরুতর এসব অনিয়ম আমরা হতে দিতে পারি না। হাসপাতালটির নিয়োগ, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা নিজেরাই নিয়ে থাকে। আমাদের সংশ্লিষ্টতা খুব বেশি থাকে না। কিন্তু হাসপাতালটিতে সরকার অর্থায়ন করে থাকে। সেই হিসেবে আমরা অবশ্যই অনিয়মের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। আমরা চাই না হাসপাতালটিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবা যেন ব্যাহত না হয়।

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষার জায়গা। এমনকি সুপার স্পেশালাইজড হাসপাতালটি ১৩০০ কোটিরও বেশি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যদিও নিয়োগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বড় একটি নিয়োগ কিন্তু সামনে আছে। সেই নিয়োগের কমিটিতে উপাচার্য শারফুদ্দিন আহমেদ নেই। একটি শক্তিশালী কমিটি করেই সেই নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন করা হবে।

ঢাকা মেডিক্যাল ও সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতালে দালাল নির্মূলে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন: এ দুটি প্রতিষ্ঠানে দালাল নেই, সেটা বলব না। সারা দেশেই একই চিত্র। দালাল নির্মূলে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। তাতে অ্যাম্বুলেন্সের ভাড়া কত হবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। দালাল দূর করতে হাসপাতালের কর্মীদের ড্রেস কোড দেওয়া হয়েছে। তবে মানুষকেও সচেতন হতে হবে।

পুরো স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করতে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রকল্পের আওতায় সবাইকে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ড দিয়ে সব ধরনের স্বাস্থ্যসেবা পাওয় যাবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন: ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।  তবে এ জন্য মশা কমাতে হবে। স্প্রে  ব্যবহারে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে। মশা কমলে ডেঙ্গু রোগীও কমে যাবে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী।

Tags: বিএসএমএমইউ উপাচার্য
Previous Post

গরমের কারণে আগামীকাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ

Next Post

সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে ‘শরতের জবা’

Next Post
একজন নারী নাচের পোশাক পরে বিছানায় বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে 'শরতের জবা'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট চোরদের কাছে এখন নির্বাচনের কথা শুনতে হয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT