চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসজেএ’র সেরা ক্রীড়াবিদ মাহবুব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 06, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
স্পোর্টস ক্যার্নিভাল ২০২২ এর সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাঁকজমকপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’র।

পাঁচ দিনব্যাপী আয়োজনে মোট সাতটি ডিসিপ্লিনে পঞ্চাশের অধিক প্রতিযোগী অংশ নেন। ১১টি ভিন্ন ইভেন্টে মোট পদক পেয়েছেন ১৮ জন প্রতিযোগী। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় মেডেল ও অর্থ পুরস্কার দেয়া হয়।

কার্নিভালের ‘বেস্ট ট্রফি’ তথা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান। দুটি স্বর্ণ ও দুটি রৌপ্য জয়ে মোট ১০ পয়েন্ট পেয়ে সেরা হন তিনি।

চ্যানেল আইয়ের ঘরে এসেছে দুটি পদক। সিনিয়র অনলাইন স্পোর্টস জার্নালিস্ট সাজ্জাদ খান আর্চারিতে রানার্সআপ ও সাঁতারে তৃতীয় স্থান অর্জন করেন।

বুধবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসজেএ’র সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিএলসি) জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

পুরস্কার গ্রহণ করছেন বিএসজেএ’র সেরা ক্রীড়াবিদ মাহবুব. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থিত ছিলেন- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনির সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান। বলেন, ‘বিএসজেএ’র সদস্যদের জন্য বিনোদন ও হৃদ্যতা তৈরিতে এ কার্নিভালের আয়োজন করা হয়। আশা করছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্নিভাল আয়োজন করা হবে।’

এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশের যেকোনো খেলাধুলার সঙ্গে ওয়ালটন থাকতে চায়। মাদকমুক্ত দেশ গঠনে কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের অনেক দায়িত্ব। সুন্দর ও প্রতিযোগিতামূলক এই আয়োজনের জন্য বিএসজেএকে ধন্যবাদ। ওয়ালটন পরিবার সবসময় বিএসজেএ’র যেকোনো আয়োজনে সম্পৃক্ত থাকতে চায়। আশা করছি, ভবিষ্যতেও আমাদের এই সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে।’

পুরস্কার গ্রহণ করছেন ক্রীড়াবিদ মাহবুব, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করা বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান বলেন, ‘আমাদের নিজেদের ঘরোয়া এই আয়োজনে ওয়ালটনের মতো প্রতিষ্ঠান পাশে থেকেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে সকল জায়গায় ওয়ালটন বিস্তৃত। বিএসজেএ’র পক্ষ থেকে তাদের আরও সাফল্য কামনা করছি। স্পোর্টস কার্নিভালের সকল পদকজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ক্রীড়াসুলভ মনোভাব দেখানোয় ধন্যবাদ।’

এবারের স্পোর্টস কার্নিভালে টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি ও কলব্রিজ ডিসিপ্লিন ছিল। টেবিল টেনিস ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি ছিল দ্বৈত ইভেন্টও। আয়োজনের সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

Tags: আর্চারিচ্যানেল আই অনলাইনমাহবুবলিড স্পোর্টসসাজ্জাদসাঁতার
Previous Post

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ

Next Post

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

Next Post
চ্যানেল আই অনলাইন এর ঈদে বিশেষ অনুষ্ঠান ও নাটক, চলচ্চিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

ফুটবল খেলোয়াড়ের silhouette, স্টেডিয়ামে খেলা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার সেই ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে আরও ২ ধর্ষণ অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT