চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ দিন পর বাংলাদেশী কৃষকের পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 29, নভেম্বর 2022
in জনপদ, ফেনী
A A
সেনা সদস্য সীমান্তে নজরদারি করছেন, বেড়া ও তারের পেছনে কৃষি জমি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরামের বাঁশ পদুয়া সীমান্তে বিএসএফের হাতে নিহত বাংলাদেশী কৃষক মেজবাহারের (৪৭) মৃতদেহ ১৭ দিন পর আজ মঙ্গলবার দুপুরে পরশুরামের বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরশুরাম থানার ওসি মো. সাইফুল ইসলাম লাশ ফেরত পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজিবি, পুলিশ, পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেলে উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটছিলেন মেজবাহার। এসময় ভারতীয় বিএসএফ ওই সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে এবং মেজবাহারকে ধরে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে তাকে কিল-ঘুষি এবং লাথি ও অস্ত্রের আঘাত করে ভারতে নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনটি গুলির শব্দ শোনা যায়। বিষয়টি এলাকার লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরশুরাম মডেল থানা পুলিশকে জানান। ১৬ নভেম্বর রাত ৩টার দিকে বিজিবি ও বিএসএফের সমঝোতা বৈঠকের পর ভারতের সীমারেখার মধ্যে থাকা মেজবাহারের লাশটি ভারতীয় কর্তৃপক্ষ নিয়ে যায়।

ফেনীর পরশুরাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড উত্তর গুথুমা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে মেজবাহার (৪৭) কৃষিকাজের পাশাপাশি গরু ব্যবসা করতেন। নিহত মেজবাহার মর্জিনা আক্তার মুন্নি (১৮), তাজনেহার আক্তার মুক্তা (১২), বিবি হাজেরা রিক্তা (১০) ও জান্নাতুল নাইমা (৬) চার কন্যা সন্তানের জনক ছিলেন। এক কন্যাকে বিয়ে দিলে অন্য তিনজন শিশু। লাশের অপেক্ষায় ছিলো নিহতের অবুঝ ৩টি শিশুসহ ও স্ত্রী মরিয়ম আক্তার (৪২)।

Tags: বিএসএফবিজিবি
Previous Post

নেইমারের অনুপস্থিতি টের পাচ্ছে ব্রাজিল

Next Post

নারায়ণগঞ্জ আলোচিত স্বপন হত্যায় ১ জনের ফাঁসির আদেশ

Next Post
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ আলোচিত স্বপন হত্যায় ১ জনের ফাঁসির আদেশ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মকর্তাদের সুপারিশগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT