চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দিন পর মিনারের মরদেহ ফেরত দিলো বিএসএফ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:09 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বিএসএফের হাতে মরদেহ ফেরত দেওয়া হচ্ছে, চারজন সেনা ও একজন শিশু উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর দাইনুর সীমান্তে নিহত মিনহাজ ইসলাম মিনারের (১৭) মরদেহ ৫ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহ ফেরতের প্রাক্কালে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে আকাশটাও যেনো কাঁদছিলো। মুষলধারে বৃষ্টিতে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতাও যেনো ভেস্তে যাচ্ছিলো, পরে বৃষ্টি শেষে বিকেল সাড়ে ৫টায় হস্তান্তর করা হয় মরদেহ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত মিনারের মরদেহ আজ সোমবার ফেরত দেয়ার সময় বিজিবি-বিএসএফ, দু’দেশের পুলিশ, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, নিহতের স্বজনসহ প্রায় সবাই ঘন্টাব্যাপী নিরব হয়ে দাঁড়িয়ে ছিলো।

সীমান্তের ৩১৪/৭ নম্বর মেইন পিলারের শূন্য রেখায় শনিবার ও আজ সোমবার সকাল এবং বিকেলে বিজিবি-বিএসএফ’র কোম্পানী পর্যায়ে তিন দফা বৈঠক শেষে ৫ দিন পর আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় মরদেহ ফেরত দেয় বিএসএফ।

বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনীর সদস্যরা দিনাজপুর কোতয়ালী থানার পুলিশের মাধ্যমে নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় নিহত মিনারের পরিবার ও স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।

এ সময় দাইনুর বিজিবি কোম্পানী কমান্ডার আনিস হোসেন, বিওপির নায়েক সুবেদার আকতার হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম, ৯ নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ভারতের হরহরিপুর ভাদরা বিওপি ক্যাম্পের অধিনায়ক এবং বিজিবি-বিএসএফ’র জওয়ান, দু’দেশের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে টগবগে তরুণ মিনার ৫ বন্ধু’র সাথে ভারতে গিয়েছিলো মাছ ও কচ্ছপের শুটকি আনতে। ভারতে এটাই নাকি ছিলো তার জীবনে প্রথম ও শেষ যাওয়া বলে তার পরিবার দাবি করেছে। সীমান্তবর্তী বাড়ি হলেও মিনার কখনো যায়নি ভারতে। পড়ালেখা আর পরিবারের টুকিটাকি কাজ নিয়েই সময় পার করতো মিনার।

এদিকে নিহত মিনারের মা মিনারা বেগম ৪ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন। খানপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া তার ছেলে মিনার প্রলোভনে ফেলে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে বিএসএফের গুলিতে হত্যা করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনার সাথে তার এক নিকটতম আত্মীয় আছে।

বিষয়টিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানিয়েছেন।

Previous Post

রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

মানুষের ভালবাসায় শিক্ত হয়ে সাজেদা চৌধুরীর চিরবিদায়

Next Post
শিক্ষাবিদ সাজেদা চৌধুরীর চিরবিদায় অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের ভালবাসায় শিক্ত হয়ে সাজেদা চৌধুরীর চিরবিদায়

রানির প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT