চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির কড়া প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর সীমান্তে বিএসএফ বেড়া ও বিজিবি সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবি'র কড়া প্রতিবাদ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর আহবান জানিয়েছে বিজিবি।

সোমবার ২২ সেপ্টেম্বর মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯নং সাব পিলার এলাকা থেকে ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন।

বিকাল ৫টায় সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, সীমান্তের খেয়ার মাহমুদপুর গ্রামে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিলো কিন্তু তাদেরকে কোন বাঁধা দেয়নি বিজিবি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে কালকে আরেক গ্রামে দিবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য বিজিবিকে আহবান জানাচ্ছি। দিনাজপুর সেক্টরের অধিনস্থ জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষায় রাতের আঁধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা করতে প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে।

বিকাল ৫টায় এ নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। বৈঠকের মাধ্যমেই সীমান্ত থেকে যতদ্রুত সম্ভব সেই বাঁশের বেড়া অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

Tags: বিএসএফভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
Previous Post

দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

Next Post

‘দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই’

Next Post
বাংলাদেশের একজন নারী শিল্পী বসে আছেন, পরনে শাড়ি ও মাথায় টিপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই’

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে সত্য হলেও সব সংবাদ প্রকাশ করা যেত না: মুহাম্মদ আবদুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT