চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে শুরু হয়েছে বিসিক ও বাংলা একাডেমি’র বৈশাখী মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in অর্থনীতি
A A
রাজধানীতে বিসিক ও বাংলা একাডেমির বৈশাখী মেলার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি’র যৌথ আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলাটি ১৪ থেকে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পাহাড় থেকে সমতল, সারাদেশে আজ নববর্ষের আমেজ। বাংলাদেশের মানুষ আজ এক সাথে পালন করছে নববর্ষ। সবার অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে সারাদেশে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা এই উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তিনি আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাত পণ্যের বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে এসকল পণ্যের বিদেশে রপ্তানি যোগ্য করে তুলবে। উদ্যোক্তারা যেভাবে ৫ই আগস্ট উত্তর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আরেকটি শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে দেশ। আমি আশা করি বাংলা একাডেমি আয়োজিত এই মেলা উদ্যোক্তাদের উন্নয়নে ভূমিকা রাখবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দেশের সব জাতিগোষ্ঠীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন অন্তবর্তী সরকার নববর্ষ পালনে সমতল ও পাহাড়ে বসবাসকারী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করেছে এবার। তিনি আরও বলেন, সবার সহযোগিতায় আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। এছাড়াও তিনি পাহাড় ও সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষের জন্য ট্রেনিং ও সহজ শর্তে ঋণের জন্য তিনি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিসিকের প্রতি অনুরোধ করেন।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এই ভূখন্ডের বাংলা ভাষার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি ভাষার ব্যবহার হলেও এই ভূখণ্ডের মানুষ প্রাচীনকাল থেকেই বাংলাকে ধারণ করেছে। পাকিস্তান আমলে পাকিস্তানি শাসকেরা বাঙালি সংস্কৃতিকে বিলোপের দ্বারা পাকিস্তানি সংস্কৃতি বিকাশে কাজ করছে যার ফলস্বরূপ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আমাদের অতীত ভালো ছিলো, ভবিষ্যতও দারুণভাবে গড়ার আশাবাদী। গণতান্ত্রিক উপায়ে আমাদের সব সমস্যা মোকাবিলা করতে হবে, এজন্য শান্তি পূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে’।

স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ দেশব্যাপী আনন্দের সাথে উদযাপিত হচ্ছে। এই মেলা নববর্ষের উৎসবকে বৈচিত্র্যময় করবে। মেলাতে ৯৮ টি স্টল রয়েছে যা পণ্য প্রদর্শন ও পণ্য বৈচিত্রে ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক  অধ্যাপক মোহাম্মদ আজম । এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মফিদুর রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; জনাব মোঃ ওবায়দুর রহমান, সচিব, শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য অতিথিবৃন্দ। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলা ঘুরে দেখেন, উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন।

এবারের মেলায় কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, জিআই পণ্য যেমন জামদানি, শতরঞ্জি ও শীতলপাটি,  কুটির শিল্পজাত সামগ্রী, সকল প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রীর স্টল রয়েছে। এছাড়াও শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য স্টল রয়েছে। মেলায় মোট  ৯৮টি স্টল আছে। যার মধ্যে জামদানি শাড়ির ৫টি, নকশী কাঁথার ২টি, পাটজাত পণ্যের ৮টি, জুয়েলারি সামগ্রীর ৭টি, চামড়াজাত পণ্যের ৪টি, বাঁশজাত পণ্যের ২টি, মৃৎশিল্পের ১টি, বস্ত্রজাত পণ্যের ৩১টি, খাদ্যজাত পণ্যের ২০টি । প্রান্তিক কারুশিল্পিদের সুবিধার্থে বিনামূল্যে ১০টি স্টল বরাদ্দ করা হয়েছে। এছাড়া বাংলা একাডেমির জন্য ৮টি স্টল বরাদ্দ রয়েছে। মেলায় বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। মেলার নিরাপত্তার জন্য সিসিটিভির পাশাপাশি সার্বক্ষণিক আনসার মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

Tags: বাংলা একাডেমিবিসিকশিল্প উপদেষ্টাসংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
Previous Post

টানা তৃতীয় জয়ের খোঁজে স্কটল্যান্ড পরীক্ষার মুখে বাংলাদেশ

Next Post

পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ ইসলাম

Next Post
বাংলাদেশের পয়লা বৈশাখের অনুষ্ঠানে চারজন ব্যক্তি ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ ইসলাম

ডর্টমুন্ড ও বার্সেলোনা খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার বিপক্ষে ‘বিশ্বাস’ হারাতে চায় না ডর্টমুন্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT