চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাই বন্ধু , ভাই শত্রু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, রাজনীতি, সুনামগঞ্জ
A A
জনসভায় বক্তারা ও উপস্থিত দর্শকদের ছবি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরীর সমাবেশের এক দিন পর ১৪৪ ধারা ভেঙে দলের নামের আরেকটি সমাবেশ করেছেন তাঁর ছোট ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী।

শনিবার (৮ অগাস্ট) বেলা দুইটার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশ হয়।

সমাবেশে মাসুক চৌধুরী বলেন, ‘এই সমাবেশ তাঁর ভাই নাছির চৌধুরীর বিরুদ্ধে নয়; বরং তাঁকে সিন্ডিকেটমুক্ত করার জন্য। নাছির চৌধুরী ৪০ বছর ধরে দিরাই–শাল্লায় নেতৃত্ব দিচ্ছেন; সব সময় অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছিলেন। সারা জীবন চোরের বিরুদ্ধে আন্দোলন করে এখন ডাকাত পাল়ছেন। আমরা এমপি সাহেবকে লুটেরা সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে চাই।’

নাছির চৌধুরী সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির সংসদ সদস্য। তিনি দলটির সাবেক কেন্দ্রীয় নেতা। সংসদ সদস্য হওয়ার পর তাঁর সঙ্গে ছোট ভাই মাসুক চৌধুরীর দূরত্ব তৈরি হয়। এখন এ বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিরাই শহরের থানা পয়েন্টে বিএনপির এক সমাবেশে নাছির চৌধুরী তাঁর ছোট ভাইয়ের উদ্দেশে বলেছিলেন, ‘আমার কোনো ভাই নাই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, দলের নাম ভাঙিয়ে যাঁরা চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন না, তাঁরাই তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

দিরাই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী বলেন, “কেউ কেউ বলেন, নাছির চৌধুরী আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন; বরং এখন তিনি আয়নাঘরে বন্দী। মানুষ তাঁর কাছে যেতে পারছেন না। তাঁর আশপাশে ফ্যাসিস্টের দোসররা বিএনপির পরিচয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা ভুয়া প্রকল্পের মাধ্যমে লুটপাট করছেন।”

এর প্রতিক্রিয়া আজকের সমাবেশে মাসুক চৌধুরী বলেন, কেউ কেউ বলেন, নাছির চৌধুরী আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন; বরং এখন তিনি আয়নাঘরে বন্দী। মানুষ তাঁর কাছে যেতে পারছেন না। তাঁর আশপাশে ফ্যাসিস্টের দোসররা বিএনপির পরিচয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা ভুয়া প্রকল্পের মাধ্যমে লুটপাট করছেন। নিজেকে নাছির চৌধুরীর কর্মী দাবি করে মাসুক চৌধুরী বলেন, ‘আমরা সবাই তাঁর কর্মী, তাঁকে ভালোবাসি।’

কৃষি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগও করেন মাসুক চৌধুরী। তিনি বলেন, ১৭ বছর বিএনপি নেতা-কর্মীরা যেভাবে বঞ্চিত ছিলেন, এখনো তা চলছে। সামনে ফ্যামিলি কার্ড বিতরণেও অনিয়ম হলে পতন শুরু হবে বলে সতর্ক করেন তিনি। সংসদ সদস্যের আশপাশের লোকজনের অনিয়ম-দুর্নীতির কারণে দল, সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বদনাম হচ্ছে।

দিরাই পৌর বিএনপির সদস্যসচিব ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ুম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল করিম চৌধুরী, আমিরুল ইসলাম, সদস্য সোয়েব হাসান ও সুমন মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত।

তবে এই সমাবেশকে বিএনপির সমাবেশ হিসেবে মানতে নারাজ নাছির চৌধুরীর অনুসারীরা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার বলেন, ‘যেহেতু এখানে এমপি সাহেব নেই, তাই এটা বিএনপির সমাবেশ নয়। এ জন্য আমরা যাইনি।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, “সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল। সকালে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে সমাবেশে ব্যাপক লোকসমাগম হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাবেশে আর বাধা দেওয়া হয়নি।”

১৪৪ ধারার মধ্যে সমাবেশ
শনিবারের সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে দিরাই শহরে উত্তেজনা দেখা দেয়। রাতে দুই পক্ষ শহরে মিছিল করে। শনিবার সকালে থানা পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা করেন নাছির চৌধুরীর অনুসারী বিএনপির কিছু নেতা-কর্মী। এ সময় উত্তেজনা তৈরি হয়। পরে সকালে থানা পয়েন্ট ও বাগানবাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে দুপুরের পর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা বাগানবাড়ির সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। লোকসমাগম বাড়তে থাকায় প্রশাসন ও পুলিশ পরে সমাবেশে বাধা দেয়নি।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার প্রথম আলোকে বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল। সকালে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে সমাবেশে ব্যাপক লোকসমাগম হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাবেশে আর বাধা দেওয়া হয়নি।

Tags: বিএনপিসুনামগঞ্জে
Previous Post

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

Next Post

মুক্তিযুদ্ধ থাকলেও নেই জামায়াতের ভূমিকা

Next Post
প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ছবি ও ইতিহাসের চিত্র প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ থাকলেও নেই জামায়াতের ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সমাবেশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT