চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় জুটির সতীর্থ অ্যান্ডারসন বন্দনায় ব্রড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 10, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন ও ব্রডের ছবি, ক্রিকেট মাঠে হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মরণীয় জুটির সতীর্থ ছিলেন দুজনে। জুটি বেধে ঝড় তুলে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়েছেন বহুবার। স্টুয়ার্ট ব্রড ৬০৪ উইকেট নিয়ে থামলেও প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। সাবেক সতীর্থের কীর্তিতে খুশি ব্রডও। জিমিকে টুপি খোলা অভিবাদন জানিয়েছেন ইংলিশদের সাবেক পেসার। বলেছেন, অ্যান্ডারসনের সাথে আর কোনো পেসারকে মেলাতে পারছেন না।

অ্যান্ডারসনের অর্জনকে বিস্ময়কর উল্লেখ করে ব্রড কলামে লিখেছেন, ‘এটা অসাধারণ একটি অর্জন এবং তাকে অন্যকোনো পেসারের সাথে মেলাতে পারছি না। যখন মানুষ জিমির ব্যাপারে কথা বলে, তারা তার অধ্যবসায় এবং মানসিক দৃঢ়তার কথা বলে, যা তাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। ৪১ বছর হলে আপনি খেলতে পারবেন না, কিন্তু সময়ের বিবেচনায় তার দক্ষতা বিস্ময়কর।’

‘ঠিক এ কারণে বিভিন্ন পরিবেশে সে এতবেশি উইকেট নিতে পেরেছে। ২০ বছর ধরে বিশ্বের সেরা ব্যাটারদের বিপক্ষে এ কাজটাই করে চলেছে। একভাবে এটা বলা চলে, আমাদের জন্য লজ্জার যে শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরনের সাথে এলিট ক্লাবে যোগ দিতে পারিনি।’

ইংল্যান্ডের তারকা সাবেক বোলার জুটির ব্রড বন্ধুর অকুণ্ঠ প্রশংসা করেছেন, বিস্ময় জানিয়েছেন যেখানে অধিকাংশ পেসার বুটজোড়া তুলে রেখেছেন, সেখানে এখনও জিমির মধ্যে ভালো করার প্রবণতা রয়েছে। বিষয়টিকে অসাধারণ বলেছেন।

‘স্বার্থপরভাবে আমি ভেবেছিলাম ৬৯৯ উইকেট হওয়ার পর সে লর্ডসে ফিরে আসবে এবং গ্রীষ্মে আমার সাথে ইংল্যান্ডের আরও অনেক ভক্ত আছে যারা এটা সামনে থেকে দেখবে। অনেক বছরের গভীর বন্ধুত্বের খাতিরে অন্য ১০ জন খেলোয়াড়ের মতো তার পেছনে হাঁটতে হাঁটতে হাততালি দিতে ভালোবাসতাম।’ যোগ করেছেন ৩৭ বর্ষী ব্রড।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডওয়ার্নব্রডমুরালিলিড স্পোর্টস
Previous Post

শ্রমিক ঘাটতি মেটাতে সপ্তাহে ৪ দিন কর্ম দিবস করতে যাচ্ছে জার্মানি

Next Post

খুলনায় ইনসেপ্টা’র আধুনিক ডিপো উদ্বোধন

Next Post
খুলনায় ইনসেপ্টা’র আধুনিক ডিপো উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ইনসেপ্টা’র আধুনিক ডিপো উদ্বোধন

নির্বাচনী ব্যালট বাক্স ও ভোটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ভোটও পাননি মেম্বারপ্রার্থী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT