চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে কারাদণ্ড পেলেন ব্রিটনি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 05, মে 2026
in বিনোদন
A A
ব্রিটনি স্পিয়ারস বক্তৃতা দিচ্ছেন, পেছনে নীল ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর মামলায় ১২ মাসের প্রবেশন ও কারাদণ্ড পেলেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টির একটি আদালত এই রায় প্রদান করে, যেখানে ব্রিটনিকে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তা ইতোমধ্যে হাজতবাস হিসেবে গণ্য হওয়ায় তাকে নতুন করে জেলে যেতে হচ্ছে না।

আদালতের শর্ত অনুযায়ী তাকে ৫৭১ মার্কিন ডলার জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি তিন মাস মেয়াদী একটি বিশেষ সংশোধনমূলক প্রোগ্রামে অংশ নিয়ে ৩০ ঘণ্টার ক্লাস সম্পন্ন করতে হবে। এছাড়াও নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে তিনি নিয়মিত থেরাপিস্ট ও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে রাজি হয়েছেন।

ব্রিটনির আইনজীবী জানিয়েছেন যে, তার মক্কেল নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তনের চেষ্টা করছেন বলেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মূল চার্জ কমিয়ে মামলাটি সহজ শর্তে নিষ্পত্তির সুযোগ দিয়েছেন।

আদালতের এই সিদ্ধান্তের পর ব্রিটনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “চাঁদের জাদুকরি সাধিকা, আমি জানি, অনেক কিছুই আমি প্রকাশ করে বলতে পারি না।

তবে আমি এটুকু জানি আমাদের সবার ভেতরেই এমন এক আলো আছে, যা যেকোনো অন্ধকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী।” তার এমন বার্তা ভক্তদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।

Tags: বিশ্বখ্যাত পপ তারকাব্রিটনি স্পিয়ার্স
Previous Post

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

Next Post

৫ই আগস্ট পরবর্তীতে স্বশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা, ডিএসসি সভার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ই আগস্ট পরবর্তীতে স্বশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি, স্টলের পাশে টিনের ঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT