চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের বাইরে বক্তৃতা, হামাস সমর্থনের মামলায় ব্রিটিশ নারীকে নির্দোষ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি আদালত বিশ্ববিদ্যালয়ের বাইরে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থনের অভিযোগ থেকে ২২ বছর বয়সী সারাহ কটেকে খালাস দিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লন্ডনের একটি আদালতের জুরি তাকে অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

২০২৩ সালের ৯ অক্টোবর লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) বাইরে বক্তৃতা দেন কটে। এর দুই দিন আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তিনি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ‘শর্তহীন সংহতি’ প্রকাশ করেছিলেন।

যুক্তরাজ্যের সরকারি কৌঁসুলিরা আদালতে দাবি করেন, কটের বক্তব্য হামাসের প্রতি সমর্থনের পরোক্ষ প্রকাশ। তবে কটে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

আদালতে কটে বলেন, ‘আমি হামাসকে সমর্থন করি না এবং কখনো করিনি। আমি প্রতিরোধের অধিকারের পক্ষে ছিলাম।’

৭ অক্টোবরের হামলা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যায় কটে বলেন, বেসামরিক মানুষ হত্যা সবসময়ই একটি ট্র্যাজেডি। একই সঙ্গে তিনি মনে করেন, ওই ঘটনা অপ্রত্যাশিত ছিল না। তবে কোনো ঘটনা বোধগম্য বলে মনে করা এবং সেটির সঙ্গে একমত হওয়া এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

রায়ের পর আল জাজিরাকে কটে বলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রাম, ব্রিটেনের জায়নবাদপন্থী অবস্থানের প্রতি সমর্থন এবং বিবেকবান মানুষ হিসেবে তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ হিসেবে ওই বক্তৃতাকে ব্যবহার করেছিলেন।

তিনি আরও বলেন, ‘এই বিজয় পুরো সংহতি আন্দোলনকে নতুন শক্তি দেবে। আমরা ফিলিস্তিনি জনগণ এবং স্বাধীনতার জন্য তাদের সংগ্রামে নিজেদের ভূমিকা রাখার অধিকারের পাশে আছি।’

কটের খালাসের রায়কে স্বাগত জানিয়েছেন সিএজিই ইন্টারন্যাশনালের পাবলিক অ্যাডভোকেসি বিভাগের প্রধান আনাস মুস্তাফা। তিনি বলেন, এই রায় দেখিয়েছে, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারের পক্ষে বক্তব্য দেওয়াকে সাধারণ মানুষ অপরাধ হিসেবে দেখার বিষয়টি মেনে নেবে না।

যুক্তরাজ্যে হামাসকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০২১ সালের শেষ দিকে সংগঠনটির রাজনৈতিক শাখাসহ পুরো হামাসকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সরকার। এর আগে ২০০১ সাল থেকেই হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

২০২৩ সালের বক্তৃতার ঘটনায় ২০২৪ সালের ৩১ জানুয়ারি কটেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হামাসকে সমর্থনের অভিযোগে দায়ের করা দ্বিতীয় একটি মামলাতেও তিনি খালাস পেয়েছিলেন।

Tags: অভিযোগহামাস
Previous Post

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

Next Post

এসডিজি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের কঠোর নির্দেশনা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT