চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারকে প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 12, জুন 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
Keir Starmer speaking at a political event, gesturing with hands. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলারের হদিস খুঁজে পেতে এবং তা উদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা নিশ্চিত করাই তার সফরের মূল লক্ষ্য। তবে এই সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি।

বুধবার (১১ জুন) ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কিয়ার স্টারমারের পক্ষে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আপাতত নেই। তারা এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও আগ্রহ দেখাননি।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, চুরি হওয়া অর্থ খুঁজে বের করে তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।

তবে স্টারমারের সঙ্গে সরাসরি তার এখনো কোনো যোগাযোগ হয়নি উল্লেখ করে তিনি বলেন, তার সঙ্গে আমার কথা হয়নি। তারপরও আমি আশাবাদী যে যুক্তরাজ্য সরকার এ বিষয়ে বাংলাদেশের প্রতি সমর্থন জানাবে। এগুলো চুরির টাকা। আমার সফরের উদ্দেশ্য যুক্তরাজ্য সরকারের কাছ থেকে আরও উদ্যমী সহায়তা আদায় করা। তার মতে, যুক্তরাজ্য ইতিমধ্যে কিছু সহায়তা দিলেও আইনি ও নৈতিকভাবে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী প্রশাসন, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ইউনূস। এই সরকার বিগত শাসনামলে সংঘটিত দুর্নীতি এবং অর্থ পাচারের তদন্ত শুরু করেছে। এই তদন্তের প্রভাব ইতিমধ্যে যুক্তরাজ্যের রাজনীতিতেও পড়তে শুরু করেছে।

গত জানুয়ারিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের তৎকালীন ‘সিটি মিনিস্টার’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির ঘনিষ্ঠ এই নেত্রী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

সাম্প্রতিক এক চিঠিতে টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপস্থাপিত ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি।

তবে ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, এটা একেবারেই আইনি প্রক্রিয়ার বিষয়। এতে আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কিছু নেই।

Tags: কিয়ার স্টারমারড. ইউনূস
Previous Post

বাণিজ্য নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে চীন-যুক্তরাষ্ট্র

Next Post

পুরানের পথ অনুসরণ করে আরও অনেকেই ‘অবসর’ নেবে

Next Post
দুই ক্রিকেটার মাঠে আলোচনা করছে, একজন অন্যকে নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরানের পথ অনুসরণ করে আরও অনেকেই 'অবসর' নেবে

চ্যানেল আই অনলাইন সংবাদে বিএনপির অবস্থান পরিবর্তনের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক: নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন চায় এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT