চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 22, জুন 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ ঘোষণা করেছেন, তিনি গম্ভীর ও দৃঢ়চেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে দলীয় প্রতিদ্বন্দ্বী এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়রঅ্যান্ডি বার্নহ্যামের জন্য নেতৃত্বে আসার পথ আরও সুগম হয়েছে। এর ফলে এক দশকের মধ্যে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, আজ (২২ জুন) সোমবার ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে স্টারমার জানান, তিনি লেবার পার্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি রাজা চার্লসকে অবহিত করেছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের ঘোষণার সময় স্টারমার বলেন, লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে (এনইসি) নেতৃত্ব নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ করা হয়েছে। আগামী ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং ১৬ জুলাই মনোনয়ন জমার শেষ দিন। সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশনে বসার আগেই নতুন নেতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এসে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জনপ্রিয়তা হ্রাস এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে গত কয়েক মাস ধরে তার ওপর চাপ বাড়তে থাকে। সম্প্রতি একটি উপনির্বাচনে অ্যান্ডি বার্নহামের বড় জয় সেই চাপকে আরও তীব্র করে তোলে।

লেবার পার্টির অনেক সংসদ সদস্য মনে করেন, দলটির কমে যাওয়া জনসমর্থন পুনরুদ্ধারে বার্নহাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্টারমারের নেতৃত্বে দলের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। স্টারমারের পদত্যাগের ঘোষণার পর আর্থিক বাজারে সীমিত প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রিটিশ পাউন্ডের মূল্য সামান্য কমলেও সরকারি বন্ড ও শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি।

২০২৪ সালে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারের বিদায় ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিল। এখন নজর লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের দিকে, যেখানে অ্যান্ডি বার্নহামকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

Tags: কিয়ার স্টারমারপদত্যাগ
Previous Post

বাংলাদেশ-মালয়েশিয়ার ৩৩ বিষয়ে যৌথ বিবৃতি, ৯ খাতে সহযোগিতা জোরদারে সম্মতি

Next Post

চলতি অর্থবছরের ১১ মাসে রেকর্ড রাজস্ব আদায়

Next Post
National Board of Revenue Bangladesh building in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছরের ১১ মাসে রেকর্ড রাজস্ব আদায়

ব্রাজিল ফুটবল দল মাঠে অনুশীলনরত, খেলোয়াড়রা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT