চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 06, মার্চ 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ কোর্স উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নতুন ‘অফ-সাইট’ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালুর বিষয়ে পার্টনারশিপ করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফোর্বস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেইভ ডোওল্যান্ডের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু করে।

ঢাকা শহরে প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। সকলের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সেবা নিশ্চিত করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও সহজগম্য করে তোলাই ব্রিটিশ কাউন্সিলের লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সিলের নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্স গ্রহণ করা যাবে। এই কোর্সগুলো বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একাডেমিক, পেশাগত বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের ভাষা দক্ষতা বাড়াতে চান। নতুনভাবে চালু হওয়া এই লার্নিং সেন্টারে আগামী এপ্রিল ২০২৫ থেকে ক্লাস শুরু হবে। কোর্সের রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত রয়েছে।

এক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে তারা +৮৮ ০৯৬৬৬ ৭৭৩৩৭৭ নাম্বারে কল করে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ফোন কনসালটেশন নিতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ইউনিভার্সিটি প্রাঙ্গণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করার ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগটি আমাদের বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্সকে সহজগম্য করে তুলবে, যা ঢাকার প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যুক্তরাজ্যের জনগণের সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাস তৈরিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছর ধরে তারা শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আলোকিত করতে ভূমিকা রাকছে। ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নত করা এবং একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে। দক্ষ প্রশিক্ষক ও আধুনিক পাঠদানের মাধ্যমে এই কেন্দ্র শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে যেন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে।

Tags: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
Previous Post

এশিয়ান কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

Next Post

বিয়ে করলেন অভিনেতা মিলন, পাত্রী কে?

Next Post
অভিনেতা মিলন ও তার স্ত্রী বিবাহের পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অভিনেতা মিলন, পাত্রী কে?

গণঅধিকার পরিষদের ইফতার বিতরণে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT