চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের সফরে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in বাংলাদেশ
A A

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। সফরকালে ঢাকা ও রাজশাহীতে সরকারের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে তার সফর।

আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ সফর প্রসঙ্গে স্কট ম্যাকডোনাল্ড বলেন, ১৯৫১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ককে এগিয়ে নেওয়া অংশীদার, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ এবং এখানকার তরুণেরা উদ্যমী। দুই দেশের অভিজ্ঞতা ও ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের শেখা এবং একসঙ্গে কাজ করার আরও সুযোগ তৈরি করতে তিনি আগ্রহী।

সফরের প্রথম দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রাধিকার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন অংশীদারত্বমূলক প্রকল্পের কার্যক্রম ও প্রভাব সরেজমিনে দেখবেন স্কট। পরে ব্রিটিশ কাউন্সিলের অংশীদার ও দেশের অন্যতম বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্কট। সেখানে ইংরেজি ভাষা শেখার সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্যায়ন পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এরপর যুক্তরাজ্যে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী। ‘কানেক্টিং পিপল, শেয়ারিং ইমপ্যাক্ট: ব্রিটিশ কাউন্সিল গ্র্যান্টি অ্যান্ড ইউকে অ্যালামনাই শোকেস’ শীর্ষক আয়োজনে যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থী ও ব্রিটিশ কাউন্সিলের অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা তাদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে রাজশাহী যাবেন স্কট ম্যাকডোনাল্ড। সেখানে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, শিক্ষা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাজশাহীর হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্কট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘ইংলিশ টিচার্স নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যানালাইসিস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ ও হস্তান্তর করা হবে।

বাংলাদেশের ৬৪১ জন শিক্ষকের সাক্ষাৎকার এবং ৩২টি শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তা, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ব্রিটিশ কাউন্সিলের চলমান উদ্যোগও সফরের অন্যতম বিষয়। এসব উদ্যোগের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ মাস্টার ট্রেইনারের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি রয়েছে।

রাজশাহীতে প্রজেক্ট হেডওয়ের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন স্কট। সেখানে দীর্ঘদিনের অংশীদারত্বের পাশাপাশি আইইএলটিএস, ব্রিটিশ কারিকুলামভিত্তিক শিক্ষা এবং ইংরেজি ভাষার মূল্যায়নে সহযোগিতার পরিসর বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। রাজশাহীতে বাংলাদেশের সবচেয়ে পুরোনো জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী। সেখানে ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কালচারাল প্রোটেকশন ফান্ডের যৌথ উদ্যোগে ঐতিহ্য সংরক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।

এছাড়া ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের সঙ্গে যুক্ত তরুণদের সঙ্গেও দেখা করবেন স্কট। প্রকল্পটির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১২০ জন তরুণকে ডিজিটাল নাগরিকত্ব এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেদের কমিউনিটিতেও কাজে লাগিয়েছেন অংশগ্রহণকারীরা।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘তবুও জেগে উঠি’ (স্টিল আই রাইজ) নাটকের পরিবেশনাও দেখবেন তিনি। স্পর্ধা ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের পরিবেশনায় নাটকটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায়। রাজশাহী সফর শেষে ঢাকায় ফিরে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ২১০টির বেশি অংশীদার স্কুলের নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন স্কট ম্যাকডোনাল্ড।

এসময় তিনি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) অংশীদারত্ব নিয়ে একটি অংশীজন সভায় যোগ দেবেন। পাশাপাশি ‘ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট ২০২৬’-এও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের মধ্য দিয়ে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, সংস্কৃতি ও তরুণদের সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতার নতুন সুযোগগুলো আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

Tags: ব্রিটিশ কাউন্সিলস্কট ম্যাকডোনাল্ড
Previous Post

চ্যানেল আই’র ২৮তম জন্মদিনে সংবাদ বিভাগে এক ঝাঁক নতুন মুখ

Next Post

ফার্নেস অয়েলের দাম বেড়েছে

Next Post

ফার্নেস অয়েলের দাম বেড়েছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT