চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচে দুই জয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে, মাঠে খেলোয়াড়রা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেন থেকে: বাংলাদেশ দলের জয়ের উদযাপন তখন শেষ। সাংবাদিকদের অনেকেও প্রেসবক্স ছেড়ে বেরচ্ছেন। গ্যালারিতে থাকা দর্শকদের কেউ কেউ ফেসবুকে পোস্টও দিয়ে ফেলেছেন জয়ের খবর জানিয়ে। ঠিক সেই মুহূর্তে জানা গেল মোসাদ্দেক হোসেনের শেষ বলটি নো!

এমনিতেই শেষের তিন ওভার বেশ রোমাঞ্চকর ব্যাটিং করে বাংলাদেশের জয় কঠিন করে তুলেছিল জিম্বাবুয়ে। শেষে আবার নতুন রোমাঞ্চ, উৎকণ্ঠা। অতিরিক্ত রান হওয়ায় লক্ষ্য এবার ১ বলে ৪।

মোসাদ্দেকের দ্রুতগতির নিচু বাউন্সের লেন্থ বল ব্যাটেই লাগাতে পারেননি মুজারাবানি। আবার জয়ের আনন্দ। মাঠে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকরা দু-দুবার জয় উদযাপন করেছেন।

পিএইচডি করতে ব্রিসবেনে আসা বাংলাদেশের ছেলে মো. এমদাদ পরিবার নিয়ে খেলা দেখতে এসেছিলেন গ্যাবায়। ফেসবুকে বাংলাদেশের জয়ের পোস্ট দিয়ে পরে দ্রুতই ‘অনলি মি’ করতে হয়েছে তাকে।এক পরিবারের সদস্যরা ক্রিকেট স্টেডিয়ামে আনন্দের সাথে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামের দুই নম্বর গেটে হাজারখানেক প্রবাসী বাংলাদেশি জয় উদযাপন করেছেন জনপ্রিয় সব গান গেয়ে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের আশপাশের এলাকা মিরপুর হয়ে উঠেছিল যেন।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের শেষের রোমাঞ্চ ছুঁয়ে গেল আইসিসি মিডিয়া কর্মীদেরও। মাঠ থেকে চোখ সরছিল না তাদের। উত্তেজনায় গ্যালারিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দর্শক। প্রেসবক্সের অবস্থাও ছিল অনেকটা এমন।

শেষে এমন নাটকীয়তা বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্যও নতুন। ৭১ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে কথা বললেন নতুন অভিজ্ঞতা নিয়ে, ‘এ অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন। আমার মনে হয় দলের সবার জন্যও নতুন। দিনশেষে ফল আমাদের পক্ষে এসেছে এটা বড় কথা।’বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের উচ্ছ্বাস, স্টেডিয়ামে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫তম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন শান্ত। বড় ইনিংস খেলতে পেরে তৃপ্ত তিনি, ‘আমার জন্য এটা স্পেশাল আমার প্রথম পঞ্চাশ ছিল। বড় করতে পারছিলাম না ইনিংস। যদি সেট হই প্রতিজ্ঞা ছিল ইনিংস বড় করার। আজকের জয়ে সামনের ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। উন্নতির জায়গা আছে। সামনে যেন ভুল যেন কম হয় সেদিকে চোখ থাকবে।’

‘প্রথম ইনিংসের পর আমরা ১৫-২০ রান শর্ট ছিলাম। এটা আমাদের সবার মধ্যেই। তবে আত্মবিশ্বাস ছিল, বোলারদের উপর বিশ্বাস ছিল আমাদের। ভালো শুরু পেলে পরের ম্যাচগুলোতে যেন ১৬০-১৭০ রানে নিয়ে যেতে পারি সেটি চাই।’

Tags: এডিটর্স পিকএডিটর্স পিক-টি২০গ্যাবাটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিনব্রিসবেনমোসাদ্দেক
Previous Post

গৃহবধূ হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

Next Post

‘প্রথম’ জয়ে টিকে থাকল পাকিস্তান

Next Post
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম’ জয়ে টিকে থাকল পাকিস্তান

ক্রিকেটে নো বলের জন্য আম্পায়ার সিদ্ধান্ত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ বলটি যে কারণে ‘নো বল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT