চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনস্টাসকে এভাবেই তৈরি করা হয়েছে: ওয়াটসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে অভিষেকে অস্ট্রেলিয়ার ইনিংস ওপেন করতে নেমেছিলেন ১৯ বর্ষী কনস্টাস। হঠাৎ দেখা যায় বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে স্কুপ খেলার চেষ্টা করছেন। প্রথমবার সফল না হলেও পরেরবার সফল হয়েছেন বুমরাহকে বাউন্ডারি মেরে। এরপর সিরাজ বা আকাশ দীপ, কাউকেই ছাড় দেননি।

অফসাইডে বা অনসাইডে এমন আরও কিছু শট, কাভার ড্রাইভ বা স্ট্রেইট ড্রাইভ খেলার পর পুরো স্টেডিয়াম মেতে ওঠে অভিষিক্ত স্যাম কনস্টাসের ব্যাটিং মুগ্ধতায়। তার এমন ব্যাটিং দেখে মনেই হয়নি প্রথমবাব অজিদের হয়ে মাঠে নেমেছেন। ফিল্ডিংয়ে নেমেও দর্শকদের মাতিয়ে রাখতে দেখা গেছে তাকে। কনস্টাসের এমন শরীরী ভাষা নিয়ে মেন্টর শেন ওয়াটসন বলেছেন, তাকে এভাবেই তৈরি করা হয়েছে।

অজিদের বিশ্বজয়ী সাবেক ওয়াটসন বলেছেন, ‘আমি বুঝতে পেরেছিলাম তার পরিকল্পনা কী ছিল, সেটা ছিল মূলত পরিকল্পনার প্রথম অংশ বা প্লান ‘এ’। কয়েক ওভার পর যখন সে প্লান ‘বি’ নিয়ে কাজ শুরু করে, আমরা বেশ বিস্মিত হয়েছিলাম। কিন্তু একটি জিনিস যা আমরা সবসময় বলেছি তা হল তার উপর বিশ্বাস রাখা।’

প্রথম ম্যাচেই এমন দ্রুত মাঠ মাতিয়ে নেয়ার ক্ষমতা সম্পর্কে ওয়াটসন বলেন, ‘কনস্টাসের সাথে কাজ করার অভিজ্ঞতা বেশ, সে শান্ত প্রকৃতির। সে গভীরভাবে চিন্তা করে এবং কম কথা বলে। তবে স্পষ্টতই আমরা টেস্ট ম্যাচে যা দেখেছি তা হল সে একেবারেই একজন শোম্যান।’

‘আমি অভিজ্ঞতা থেকে জানি, নিজের উপর অনেক চাপ দেখবেন, কারণ আপনার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, ব্যাগি গ্রিন পরা। কিন্তু স্যাম এমন অতিমানবীয় যে, তার কাছে কিছুই মনে হয়নি। দেখবেন তার উপর কোনো চাপ পড়েনি।’

‘এটা স্পষ্টতই বলে দিয়েছে যে তিনি কে। এবং আবারও বলছি, আমি তার সেই নার্ভাস দিকটি দেখিনি। বিষয়টি এমন দেখায় যে, সে এ পর্যায়ের জন্য তৈরি হয়েছে যেখানে বেশিরভাগ খেলোয়াড় এ সময়টাতে কিছুটা সময় নেয়। সে স্পষ্টতই এ বিষটিতে উন্নতি করবে।’

Tags: অস্ট্রেলিয়াওয়াটসনকনস্টাসবুমরাহব্রিসবেনভারতলিড স্পোর্টসসিরাজ
Previous Post

জেন-জির পর শেষ আরেক প্রজন্ম, এবার আসছে জেন-বেটা

Next Post

এলিট একাডেমির প্রধান হয়ে বাফুফেতে ফিরলেন ছোটন

Next Post
বাফুফে ভবনে ছোটন প্রধান হিসেবে উপস্থিত, সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিট একাডেমির প্রধান হয়ে বাফুফেতে ফিরলেন ছোটন

বন্দর এলাকায় বিভিন্ন রঙের কন্টেইনার ও জাহাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT