চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোয়ালে দিয়ে বল ধরে পাঁচ রান জরিমানা দিল ব্রিসবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 23, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বোলার টোয়ালে বল ধরে পাঁচ রান জরিমানা, নারী ক্রিকেটার ও আম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিগ ব্যাশ লিগে তোয়ালে দিয়ে বল ধরায় শাস্তি পেতে হয়েছে ব্রিসবেন হিটকে। শাস্তি হিসেবে ৫ রান জরিমানা দিতে হয়েছে দলটিকে। মঙ্গলবার সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। 

টসে হেরে আগে ব্যাট করে অ্যামেলিয়া কারের ৬৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছিল ব্রিসবেন। ইনিংসের ১ বল বাকি থাকতেই রান তাড়া করে জয় নিশ্চিত করে সিডনি।

তবে তোয়ালে কাণ্ড না ঘটলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। ইনিংসের দশম ওভারে ব্রিসবেনের হয়ে বল করছিলেন অ্যামেলিয়া কার। সিডনির অ্যাশলে গার্ডনার ব্যাটিং করেছিলেন। লং অনে ঠেলে দিয়ে ১ রান নেন গার্ডনার। লং অন থেকে ফিল্ডার বল থ্রো করেন ননস্ট্রাইকার প্রান্তে। সেখানে হাতে তোয়ালে প্যাঁচানো অবস্থায় অ্যামেলিয়া বল ধরেছেন। সে কারণে আম্পায়ার সঙ্গে সঙ্গে ৫ রান জরিমানা করার সংকেত দেন।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়মে বলা আছে, ‘উইকেটকিপার ছাড়া আর কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কোনো কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে।’

এমসিসির নিয়মে এরপর লেখা আছে, ‘কোনো ফিল্ডার যদি (বল ধরার জন্য) তার হাতে কোনো কাপড় ব্যবহার করেন এবং সেটার সাহায্যে ফিল্ডিং করেন, আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’

Tags: অস্ট্রেলিয়াএমসিসিজরিমানাবিগ ব্যাশব্রিসবেনলিড স্পোর্টসসিডনি
Previous Post

১৪১ অবসরপ্রাপ্ত কর্মকর্তার তফসিল বাতিলের দাবি ‘অসাংবিধানিক’

Next Post

‘ফাইনাল কলকাতা-মুম্বাইয়ে হলে হারতো না ভারত’

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকার সামনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনাল কলকাতা-মুম্বাইয়ে হলে হারতো না ভারত’

মাধবন ও জুহি চাওলার একসঙ্গে ছবি, বলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন মাধবন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT