চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূবালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনা-নেয়ার সেবা চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in অর্থনীতি
A A
বিকাশ অ্যাপের মাধ্যমে ব্যাংক থেকে টাকা আনা-নেওয়ার সেবা চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-এর সাথে বিকাশ-এর দ্বিমুখী লেনদেন সেবা চালু হলো। ফলে ব্যাংকটির গ্রাহকরা এখন তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাপ দিয়ে তাদের অ্যাকাউন্টে খরচ ছাড়াই ‘অ্যাড মানি’ বা টাকা আনতে পারছেন। পাশাপাশি গ্রাহকরা বিকাশ থেকে পূবালী ব্যাংকে তার নিজের অ্যাকাউন্টে বা অন্য অ্যাকাউন্টেও তাৎক্ষণিক টাকা আনতে বা পাঠাতে পারছেন।

পূবালী ব্যাংকের রয়েছে দেশজুড়ে ৫০৪ টি শাখা, ১৯০ টি উপশাখা, ১৯ টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ও ৬৯ লক্ষাধিক গ্রাহক। বিকাশ-এর বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে পূবালী ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৫টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ১৬টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরও বিস্তৃত হলো।

এই দ্বিমুখী লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘বিকাশ টু ব্যাংক’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। এরপর ‘পূবালী ব্যাংক পিএলসি’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। ‘অ্যাড মানি’ বা নিজের অ্যাকাউন্টে ‘বিকাশ টু ব্যাংক’ করার জন্য লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে। তবে ‘অন্য অ্যাকাউন্ট’-এ ‘বিকাশ টু ব্যাংক’ করতে সরাসরি পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করলেই চলবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় প্রয়োজন মতো বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। আবার ব্যাংকে না গিয়ে পূবালী ব্যাংকের যেকোন অ্যাকাউন্টে টাকা পাঠানোসহ ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবাও ‘বিকাশ টু ব্যাংক’-এর মাধ্যমে ঘরে বসেই নেয়া যাবে। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস-এর মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা বিকাশ টু ব্যাংক, উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

অ্যাড মানি’র মাধ্যমে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে বিকাশ-এর ৭ কোটি ৫০ লক্ষ ভেরিফায়েড রেজিস্টার্ড গ্রাহক সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পরিশোধ, ই-টিকেটিং, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। পাশাপাশি, বিকাশ থেকে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে পূবালী ব্যাংকের পাই অ্যাপস এর সকল সেবা গ্রহণ ও আর্থিক লেনদেনে গ্রাহকদের জন্য আরও স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে এলো এই দ্বিমুখী লেনদেনের সেবা।

Tags: বিকাশ
Previous Post

সংগীতে নক্ষত্রপতন, চলে গেলেন পঙ্কজ উদাস

Next Post

বিপিএলের মাঝেই শুরু জাতীয় দলের ক্যাম্প

Next Post
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের মাঝেই শুরু জাতীয় দলের ক্যাম্প

চালক ছাড়া ৭০ কিলোমিটার চলা ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চালক ছাড়াই ৭০ কিলোমিটার চলল ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT