চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পাঁচ ম্যাচে অর্ধশতকে ব্রিটজকের বিশ্বরেকর্ড

২৭ বছরের অপেক্ষা ঘোচাল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে সাউথ আফ্রিকা। সিরিজে প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে করেছেন বিশ্বরেকর্ড। সাদা বলের একদিনের ক্রিকেটে প্রথম পাঁচ ম্যাচেই অর্ধশতক পেরোনো ইনিংস খেলেছেন যার একটি টেনে নিয়েছেন শতকে, রান তুলেছেন মোট ৪৮৩। ওয়ানডেতে ৫৪ বছরের ইতিহাসে বিরল রেকর্ডটি গড়ার পথে অভিষেকেই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫০। এরপর করেছেন ৮৩, ৫৭, ৮৮ ও ৮৫ রানের ইনিংস।

ইংল্যান্ডে তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জেতে সাউথ আফ্রিকা। চোটের কারণে আগের অস্ট্রেলিয়া সিরিজে শেষ ম্যাচে ও ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না ম্যাথিউ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলে রেকর্ডবইয়ে নাম লেখান তিনি। সেদিন সাদা বলের ক্রিকেটে প্রথম চার ম্যাচে অর্ধশতকের উপর ইনিংস খেলে রেকর্ডে নাম লেখান। বৃহস্পতিবার লর্ডসে ৮৫ রানের ইনিংস খেলে রেকর্ডটি করেছেন আরও সমৃদ্ধ।

লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকা ৫ রানে জয় পায়। সাউথ আফ্রিকার দেয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৩২৫ রানে থেমে যায় ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে প্রোটিয়ারা সিরিজ নিশ্চিত করে। শেষবার ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ সাউথ আফ্রিকা জিতেছিল ১৯৯৮ সালে।

ইংল্যান্ড ২০২৩ বিশ্বকাপের পর খেলেছে ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। ইংলিশরা তার পাঁচটিতে হেরেছে। চলতি বছরে এ সংস্করণে খেলা ১১ ম্যাচের ৮টিতে হেরেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সিরিজ খোয়ানোর দিনে বিশ্বরেকর্ড করা ২৬ বর্ষী ব্রিটজকের ৮৫ রানের ইংনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছক্কায়। রোববার সাউদাম্পটনে হবে সিরিজের শেষ ম্যাচটি।

ম্যাচ শেষে ব্রিটজকে বলেছেন, ‘আশা করছি যেভাবে যাচ্ছে সেভাবেই যাক। প্রথমে চিন্তিতই ছিলাম। সত্যি বলতে এমন শুরুটা অসাধারণ। অবশ্য চেয়েছিলাম শতক তুলতে, সাথে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম।’

‘ইংল্যান্ডে খেলে দারুণ অনুভব করছি। বিশেষ করে সমর্থক ও দেশটির ক্রিকেটীয় আবহ। চাই যে সাউথদাম্পটনে ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিয়ে সাউথ আফ্রিকা ফিরব। চলতি বছরে অনেক ব্যস্ত সূচিতে ক্রিকেট খেলেছি। আমি ভাগ্যবান এমন ক্রিকেটে এমন রেকর্ডটি করে।’

Tags: ইংল্যান্ডওয়ানডেলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

পার্বত্য অঞ্চলের ক্রীড়াঙ্গানে আশার আলো দিচ্ছে রাঙ্গামাটি বিকেএসপি

Next Post

সমর্থকদের ‘বিদায়’ বললেন মেসি, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত এখনও নেননি

Next Post
মেসি বিশ্বকাপে বিদায় বললেন, ফুটবল তারকা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের ‘বিদায়’ বললেন মেসি, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত এখনও নেননি

টেকনাফের সমুদ্র সৈকত ও নৌকা, শান্ত ও সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অস্ত্রের মুখে ৩ জনকে অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT