চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণস্বাস্থ্য হাসপাতালের স্তন ক্যান্সার প্রতিরোধে ১৫০ দিনের কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 02, জুলাই 2024
in স্বাস্থ্য
A A
গণস্বাস্থ্য হাসপাতালের স্তন ক্যান্সার প্রতিরোধে কর্মসূচি আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা দিবস ও মাস উপলক্ষে ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করেছ গণস্বাস্থ্য নগর হাসপাতালে। সাধারন মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্যে এই কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করে এর বিশদ তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন সিওসি ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি শিরীন পারভীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক সারিয়া তাসনিমসহ বিভিন্ন স্বাস্থ্য ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার জানান, দেশে প্রতিবছর গড়ে নতুন করে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ৬ হাজারেরও বেশি নারীর মৃত্যু হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার দ্রুত সনাক্ত ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পাশাপাশি সুচিকিৎসা গ্রহণ করলে এ ক্যান্সারে আক্রান্ত শতকরা ৯৫ ভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

এমন বাস্তবতায় স্তন ক্যান্সার সম্পর্কে প্রয়োজনীয় জনসচেতনতার অভাব, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা সুবিধার অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে জানানো হয় অনুষ্ঠানে। এ বাস্তবতায় ১৫০ দিনের কর্মসূচির অন্যতম শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমণ্ডি ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে প্রাথমিক স্ক্রিনিং চালু থাকবে।

এই কাজে প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাম, কোর বায়োপ্সি, এফএনএসি ও অন্যান্য পরীক্ষাও স্বল্প খরচে করা যাবে।

এছাড়াও লালমাটিয়া বি-ব্লকে (৭/৯) কমিউনিটি অনকোলজি সেন্টারে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি প্রাথমিক স্ক্রিনিং (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) করা যাবে। স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার নির্নয় হলে গরিব রোগীদের কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ১৫ জনকে সহায়তা দিবে।

Tags: স্তন ক্যান্সার
Previous Post

ইমরান খানের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

Next Post

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

Next Post
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

শিক্ষকদের আন্দোলন নিয়ে আলোচনা ও সমর্থন সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'শিক্ষকদের এই আন্দোলন আগামী প্রজন্মের জন্য'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT