চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল ভালো খেলেছে

বলছেন রাফিনহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাইপর্বে সকালে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের গোলের পর সেলেসাওদের গোলটা করেন গের্সন। পরপর দুই ম্যাচে ড্র করে বছর শেষ হল ব্রাজিলের। দলটির ফরোয়ার্ড রাফায়েল ডিয়াজ রাফিনহা অবশ্য বলছেন ভালো খেলেছে ব্রাজিল।

রাফিনহা বলছেন, ‘আমরা আসলেই ভালো খেলেছি। সত্যি কথা বলতে দলের সবার জন্য গর্বিত। আজকে আমরা এখানে যেমন খেলেছি, তার থেকে বোঝা যায় আমাদের হারানো কঠিন।’

ঘরের মাঠের সমর্থকদের দুয়োধ্বনির বিষয়ে তারকা ফরোয়ার্ড বললেন, ‘এটা আসলে ফলাফলের জন্য এমন করেছে তারা। এই শব্দটার জন্য মাফ করবেন, আমরা আসলে নরকের মধ্যে খেলেছি।’

বিশ্বকাপ বাছাইপর্বে এপর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন রাফিনহা। ৪টি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন একটি।

এদিন ৫৫ মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন ভালভার্দে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে আসা বল ব্রাজিলের জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। মিনিট সাতেক পর ডি-বক্সে বাইরে বল পেয়ে মাটি কামড়ানো শটে জালে পাঠান গের্সন। সমতায় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

পয়েন্ট ভাগাভাগিতে লাতিন টেবিলে দুইয়ে অটুট উরুগুয়ে। ১২ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ২ হারে পয়েন্ট ২০। ৫ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বছর শেষ করছে ব্রাজিল। টেবিলে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয় এক ড্র ও ৩ হারে বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ২৫।

Tags: উরুগুয়েগের্সনব্রাজিলভালভার্দেরাফিনহালিড স্পোর্টস
Previous Post

ব্যাংকিং সেক্টর খারাপ থাকলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

Next Post

কাল সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া 

Next Post
খালেদা জিয়া কাল সেনাকুঞ্জে যাবেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাল সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া 

মেসি ও মাতেরাজ্জি ফুটবল মাঠে মুখোমুখি, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদানের সাথে কথা বলতে চান মাতেরাজ্জি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT