চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গের্সনের গোলে ১ পয়েন্ট বাঁচাল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 20, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় নেইমার মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে গের্সনের গোলে হার এড়িয়েছে ডোরিভাল জুনিয়রের দল। নভেম্বর উইন্ডোতে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ড্র করল সেলেসাওবাহিনী।

ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। উরুগুয়েকে ফেদেরিকো ভালভার্দে এগিয়ে নেয়ার পর ব্রাজিলকে সমতায় ফেরান গের্সন। সমতায় ম্যাচ শেষের পর লাতিন টেবিলে দুইয়ে অটুট থাকল উরুগুয়ে। ১২ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ২০। ৫ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বছর শেষ করল ব্রাজিল। সমান ১৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তিনে এবং চারে কলম্বিয়া। টেবিলে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অ্যারেনা ফন্তে নোভায় গোলের সুযোগ হাতছাড়ায় মেতেছিল স্বাগতিক ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি করে গোল আদায়ে ব্যর্থ হতে হয়। উরুগুয়েও আক্রমণ গড়ে বেশ, প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।

৫৫ মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন ভালভার্দে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে আসা বল ব্রাজিলের জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। সমতায় ফিরতে ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। মিনিট সাতেক পর ডি-বক্সে বাইরে বল পেয়ে মাটি কামড়ানো শটে জালে পাঠান গের্সন। সমতায় ফিরে স্বস্তি মেলে ব্রাজিলের। পরে স্যাভিনহো, ভিনিসিয়াস ও এস্তেভাওদের একাধিক সুযোগ হাতছাড়ায় পয়েন্ট ভাগাভাগি করে থামতে হয় সেলেসাওদের।

Tags: উরুগুয়েগের্সনব্রাজিলভালভার্দেলিড স্পোর্টস
Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন অনুসন্ধান কমিটির সাক্ষাত আজ

Next Post

মধ্যরাতে হাসনাতের ফেসবুক পোস্টে ঐক্যের ডাক

Next Post
নির্বাচনী অনুষ্ঠানে হাসনাতের ছবি, যেখানে তিনি ফেসবুক পোস্টে ঐক্যের আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে হাসনাতের ফেসবুক পোস্টে ঐক্যের ডাক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলো সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পুলিশ প্রধানসহ ৮ জনকে ট্রাইব্যুনালে আনা হবে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT