চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণে ফুটবল খেলার ‘ইচ্ছা’ কমে যাচ্ছে ভিনিসিয়াসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 26, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াসের দুঃখজনক ছবি, ফুটবল খেলার ইচ্ছা কমে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় স্পেনের বিভিন্ন মাঠে প্রায়ই বর্ণবাদের শিকার হচ্ছেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র। দিনদিন তার প্রতি বর্ণবাদ জড়ানো মন্তব্য বেড়েই চলেছে। বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করেছে স্পেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন ভিনি। বলেছেন, বর্ণবাদী মন্তব্যে তার ফুটবল খেলার ইচ্ছাই এখন কমে যাচ্ছে।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে খেলা। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ‘ওয়ান স্কিন’ স্লোগানে মাঠে নামবে দল দুটি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে ভিনিসিয়াস বলেছেন, ‘এখানে অনেক দীর্ঘ সময় ধরে আছি। দিন যত গড়াচ্ছে, তত দুঃখ পাচ্ছি। খেলার ইচ্ছাও দিনদিন কমছে। এত মন্তব্যের পরও আমাকে নিজের মুখ দেখাতে হচ্ছে ও খেলতে হচ্ছে।’

‘উয়েফা, ফিফা, কনমেবল সবাইকে সাহায্যের জন্য বলেছি। তারা লড়াইও করছে। নিশ্চিত যে স্পেন একটি বর্ণবাদী দেশ নয়, তবে সেখানে অনেক বর্ণবাদী রয়েছে এবং তাদের অনেকেই স্টেডিয়ামে নিয়মিত আসছে।’

ভিনিসিয়াসের মতে, ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ বর্ণবাদ রুখে দেয়া, ‘ফুটবল খেলা গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বেশি জরুরি বর্ণবাদ থামানো। এরকম হলেই কেবল খেলায় মনোযোগ দেয়া সম্ভব। আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। সবাই মাঠে আমার আচরণ নিয়ে কথা বলে।’

‘আমার বয়স ২৩, এখনও শিখছি। খুব অল্প বয়সে ব্রাজিল ছেড়েছি, অনেককিছু শিখতে পারিনি। সংবাদমাধ্যমেরও এটা বোঝা উচিত। আমার পরিবার ও সমর্থকরা পাশে আছে, তারাই আমার মূল শক্তি। লড়াই চালিয়ে যাবো।’

Tags: ভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যু
Previous Post

সফরের দ্বিতীয় দিন ভুটানের রাজার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন

Next Post

দেশের শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে হাফ ডজন সিরিজ

Next Post
চ্যানেল আই অনলাইন সিরিজের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে হাফ ডজন সিরিজ

অ্যাকশন পোষাক পরা ব্যক্তি কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষ ৪’-এর শুটিং কবে, জানা গেল বিস্তারিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT