চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্তেভাও-কাসেমিরোর গোলে সেনেগালকে হারাল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 16, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় তুলেছে লাতিন ফুটবলের জায়ান্ট ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আফ্রিকার দেশ সেনেগালকে সেলেসাওরা হারিয়েছে ২-০ গোলে। ২৮ ও ৩৫ মিনিটে গোল দুটি করেছেন এস্তেভাও উইলিয়ান ও কাসেমিরো।

লন্ডনের মাঠে নেমে দ্বিতীয় মিনিটে সেনেগালের গোলকিপার এদুয়ার্দো মেন্ডির ভুলে ভালো সুযোগ পায় ব্রাজিল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র, গোলকিপারের হাতে মারেন বল। পরের মিনিটে সেনেগাল দুটি সুযোগ পেলেও এ যাত্রায় ব্রাজিলের বিপদ হয়নি। খেলার শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল সাদিও মানে-এস্তেভাওরা।

চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাকে ম্যাথিউস কুনহা বল বারে মারলে গোলবঞ্চিত হয় ব্রাজিল। নবম মিনিটে ব্রাজিলের আরেকটি কাউন্টার অ্যাটাকে গোলের ভালো সুযোগ ঠেকিয়ে দেন মেন্ডি। ১৭ মিনিটে কুনহার আরেকটি হেড সেনেগালের গোলবারে লাগলে গোলবঞ্চিত হয় ব্রাজিল। ২৭ মিনিটে রদ্রিগো গোয়েসের জোরালো শট ঠেকিয়ে দেন মেন্ডি।

২৮ মিনিটেই কাউন্টার অ্যাটাক দেয় ব্রাজিল। লেফট-রাইট কম্বিনেশনে লেফট উইং পাওয়া বল বাঁপায়ে জোরালে শট মারেন এস্তেভাও উইলিয়ান। ম্যাচে প্রথমবার ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩৫ মিনিটে আবারও ব্রাজিল যাদু, রদ্রিগোর ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক, বল যায় ডি বক্সে থাকা কাসেমিরোর পায়ে। ফাঁকায় পাওয়া বলে বাকানো শটে গোল করেন কাসেমিরো, ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৪৫ মিনিটে সেনেগালের ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গুয়ের ডানপায়ের বুলেটগতির শট ঠেকিয়ে দেন এডারসন মার্কেজ। পাপে গুয়ের ফিরতি শটও ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলকিপার। এরপর ইসমাইলা সার ও ইসমাইলা জ্যাকবের আরও দুটি শট ঠেকিয়ে দেন এডারসন। বিরতিতে ওই ২-০ ব্যবধানই ছিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল সেনেগাল। ৫২ মিনিটে এডারসনের কাছে দেয়া ব্যাক পাস ক্লিয়ার করতে ভুল করার বল যায় লিমান দিয়ের কাছে। তিনি বল মারেন গোলপোস্টের বারে। ৭০ মিনিটে ভিনিসিয়াসের একক প্রচেষ্টায় গোলমুখে নিয়ে যাওয়া বল কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইসমাইল জ্যাকব। ৮৬ মিনিটে ব্রুনো গিমারাইসের বাঁপায়ের শট ব্লক করে দেয় সেনেগালের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে দুদল আরও কিছু আক্রমণ করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। পরে প্রথমার্ধের ফলাফল নির্ধারণী ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কালো আনচেলত্তির শিষ্যরা।

Tags: ইংল্যান্ডএস্তেভাওকাসেমিরোব্রাজিললন্ডনলিড স্পোর্টসসানেসেনেগাল
Previous Post

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় ভারত

Next Post

বিচারকদের কলম বিরতি প্রত্যাহার, কালো ব্যাজ ধারণের ঘোষণা

Next Post
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের সামনে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকদের কলম বিরতি প্রত্যাহার, কালো ব্যাজ ধারণের ঘোষণা

বার্সেলোনা ফুটবল দল রিয়াল মাদ্রিদকে হারানোর পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT