চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট বছর পর এমন ব্যবধানে হারল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 21, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের রাজধানী লিসবনে ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জালে ৪ গোল দিয়েছে সেনেগাল। মঙ্গলবার রাতে ৪-২ গোলের হারে গত চার ম্যাচে তিন পরাজয়ের মুখ দেখল লাতিন আমেরিকার দেশটি। সেনেগালিজ তারকা স্ট্রাইকার সাদিও মানে করেছেন দুটি গোল।

২০১৫ সালে চিলির কাছে ২-০ গোলে হারার পর দুই গোলের ব্যবধানে এটাই প্রথম হার ব্রাজিলের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারার পর এই প্রথম ৪ গোল ঢুকলো সেলেসাওদের জালে।

প্রথমার্ধের শুরুতেই লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় ডেভিড সিলভার ব্রাজিল। এরপর একটি পেনাল্টি পেলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। ২২ মিনিটে হাবিব ডিয়াল্লোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশ সেনেগাল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ করা সেনেগাল দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে। এরমাঝে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিট পর নিজেদের জালেই গোল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার মার্কিনহোস। এরপর শুরু হয় সাদিও মানে শো।

৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডানপায়ের বাঁকানো শটে পোস্টের টপ কর্ণার দিয়ে অসাধারণ এক গোল করেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার মানে। ৫৮ মিনিটে ব্রাজিল একটি গোল শোধ করে, গোল করেন মার্কিনহোস। তারপরও লাভ হয়নি।

ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মানেই। অতিরিক্ত সময়ের প্রায় শেষদিকে বক্সের মধ্যে নিকোলাস জ্যাকসনকে ফাউল করে বসেন গোলকিপার এডেরসন। স্পটকিকে গোল করেন মানে। দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল এবং পরাজয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Tags: পর্তুগালব্রাজিলমানেমার্কিনহোসলিড স্পোর্টসলিসবনসেনেগাল
Previous Post

জো বাইডেনের ছেলের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

Next Post

অনন্য রেকর্ডে গিনেস বুকে রোনালদো

Next Post
রোনালদো গিনেস বুকে নতুন রেকর্ডের জন্য স্বীকৃতি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্য রেকর্ডে গিনেস বুকে রোনালদো

খায়রুজ্জামান লিটন ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাট্রিক বিজয়ের আশায় ভোট দিলেন খায়রুজ্জামান লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT