চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 02, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলে ফুটবল খেলোয়াড়ের হত্যার প্রতিবাদে উত্তেজিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোর যুব দলের সাবেক ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো । শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে এই ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সময় এ হামলার শিকার হয়ে নিহত হন ১৫ বর্ষী ফুটবলার।

স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ত এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ব্রাজিলের সিভিল পুলিশ বলেছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, মাদক পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে এবং মিকায়েল ভুলবশত গুলির শিকার হন। এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মিকায়েল আলাগোয়াসের বাসিন্দা ছিলেন। চলতি বছরের শুরুর দিকে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলেন। ক্লাবটির হয়ে কোপা ফিক্টর শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছিলেন। পরবর্তীতে নিজ শহর মাসেওতে ফিরে এসে তিনি সিএসএ’র অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন। তার মৃত্যুর পর ক্লাবটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে।

বিবৃতিতে সিএসএ জানায়, ‘আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

Tags: গুলিনিহতব্রাজিললিড স্পোর্টসসাও পাওলোহত্যা
Previous Post

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

Next Post

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি স্যুট পরিহিত, হালকা পোষাকের বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

গায়িকা কঙ্কালের মতো দেখতে, নেটিজেনদের মন্তব্যের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT