চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ হতে সাও পাওলো ছাড়লেন ডোরিভাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল কোচ ডোরিভাল সাও পাওলো ছাড়ছেন, পেশাদার ফুটবল দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর থেকে অস্থায়ী কোচ দিয়ে চলছে ব্রাজিল ফুটবল দল, খোঁজা হচ্ছিল স্থায়ী কোচও। ইতালিয়ান কার্লো আনচেলত্তির সঙ্গেও কথা একপ্রকার পাকা হয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। নানা নাটকীয়তায় চুক্তি আর হয়ে ওঠেনি। এবার আলোচনা, সেলেসাওদের কোচ হতে চলেছেন সাও পাওলোর ডোরিভাল জুনিয়র। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হতে ক্লাব সাও পাওলো ছেড়ে দিয়েছেন ৬১ বর্ষী ডোরি।

ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর, নেইমার-ভিনিসিয়াসদের কোচ হিসেবে জাতীয় দলে ডোরিভালই যোগ দেবেন। সিবিএফ সভাপতি এডনাল্দো রদ্রিগুয়েস ডোরির সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুপক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডোরিভাল। ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল ক্লাবটির সঙ্গে।  ব্রাজিলের দায়িত্ব নিতে সাও পাওলোর সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে চুক্তি বাতিল করেছেন। এরইমধ্যে সাও পাওলো নতুন কোচও খুঁজতে শুরু করে দিয়েছে।

সাও পাওলো প্রকাশিত এক বিবৃতে ডোরিভাল বলেছেন, ‘এটি একটি ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। তবে এটি সম্ভব হয়েছে কারণ আমি সাও পাওলোর মতো একটি ক্লাবের দায়িত্বে ছিলাম এবং সেটির স্বীকৃতি পেয়েছি। আমি ভক্তদের ভালোবাসার জন্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’

ডোরিভাল কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞ। ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্লেমেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। দেশের ফুটবলের দুঃসময়ে এবার জাতীয় দলের হাল ধরছেন।

এর আগে ২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ, চুক্তি ছিল ১ বছরের। সেটাও পূরণ করা হয়নি তার।

ওই সময় সিবিএফ চেয়েছিল, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেবে, তবে রদ্রিগুয়েসকে আদালত সরিয়ে দেয়ার পর মূলত দৃশ্যপট পাল্টে যায়। যদিও পরে নিজ পদ ফিরে পান রদ্রিগুয়েস।

এদিকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আনচেলত্তি। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ফলে সেলেসাওদের নতুন কোচ নিয়োগের জন্য আবারও ব্রাজিলের ফুটবলকে ভাবতে হয়।

Tags: আনচেলত্তিডোরিভালব্রাজিলরদ্রিগুয়েসলিড স্পোর্টসসাও পাওলোসিবিএফ
Previous Post

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের ৩ উপমন্ত্রী বরখাস্ত

Next Post

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ১৫

Next Post
মিয়ানমারে বিমান হামলার পর ধোঁয়া ও আগুনের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ১৫

ফিলিস্তিনি শরণার্থীরা আশ্রয় কেন্দ্রে বসে আছেন, পরিবারসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবশ্যই ঘরে ফিরতে হবে: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT