চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের চোটের মিছিলে যুক্ত হলেন আরও একজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 07, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল মাঠে, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার অক্টোবর উইন্ডোতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ সামনে রেখে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। গোলরক্ষক অ্যালিসন বেকার ও তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের পর ছিটকে গেলেন ডিফেন্ডার এডের মিলিতাও।

বাঁ-পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। চিলি ও পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না তার। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৬ তারিখ ভোর পৌনে সাতটায় মুখোমুখি হবে পেরুর।

গত শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান মিলিতাও। বদলি হিসেবে নামা ডিফেন্ডার ম্যাচ শেষে সাও পাওলোতে চলে আসেন। সেখানে পায়ের চোট ধরা পড়ে।

বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন বলেছে, ‘রোববার তার কিছু পরীক্ষা করানো হয়। তার ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণে তিনি খেলতে পারবেন না। তার অভাব পূরণে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফ্যাব্রিসিও ব্রুনোকে দলে নেয়া হয়েছে।’

পায়ের ভিন্ন চোটের কারণে সেপ্টেম্বর উইন্ডোতেও খেলা হয়নি মিলিতাওয়ের। অক্টোবর উইন্ডোতেও ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

লা লিগায় একই ম্যাচে চোট পান ব্রাজিলের আরেক তারকা ভিনিসিয়াস। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে তাকে তুলে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের পর পরীক্ষায় ব্রাজিল ফরোয়ার্ডের ঘাড়ে চোট ধরা পড়ে। অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে তাকে পাচ্ছে না ব্রাজিল।

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুল জার্সিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন গোলরক্ষক অ্যালিসন। আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনিও।

বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল। চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইঅ্যালিসনব্রাজিলভিনিসিয়াসমিলিতাওরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের ১৩ জনকে বিষ খাইয়ে হত্যা 

Next Post

শেখ তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Next Post
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছবি, তিনি বসে আছেন অফিসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অধ্যাপক আলী রীয়াজের ছবি, পুঙ্খানুপুঙ্খ বইয়ের তাকের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT