চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিল নিয়ে কখনোই কথা বলব না, আমি রিয়ালের কোচ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 21, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচ ক্লপ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরের জুনে ব্রাজিলের কোচ হয়ে আসছেন কার্লো আনচেলত্তি- এমন খবর অনেক আগেই ছড়িয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষে আসছে মৌসুমের শেষে তিনি সেলেসাওদের দায়িত্ব নেবেন। রিয়ালের দায়িত্বকালে তাই বারবার আনচেলত্তির দিকে যাচ্ছিল ব্রাজিল বিষয়ক প্রশ্ন। বিষয়টি নিয়ে আলোচনা থামাতে ইতালিয়ান কোচ দিলেন কড়া বার্তা। রিয়ালের আসন্ন মৌসুম নিয়েই তার মনোনিবেশ, জানিয়ে দিলেন।

নতুন মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে রোববার প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে খেলবে রিয়াল। লস অ্যাঞ্জেলেসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তির ব্রাজিলের কোচ হতে চলার প্রসঙ্গটি ওঠে। তাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৬৪ বর্ষী কোচ, ‘ব্রাজিল নিয়ে কখনোই কথা বলব না। আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং এখানেই থাকছি।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস একাধিকবার আনচেলত্তিকে পাওয়ার ব্যাপারে আশাবাদের কথা শুনিয়েছেন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সময় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে ইতালিয়ান কোচ থাকবেন বলেছেন। বিষয়টি নিয়ে আনচেলত্তি রিয়ালের সাথে চুক্তির শেষ বছরটির প্রতি সম্মান প্রদর্শন করবেন জানিয়েছিলেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। আমার চুক্তি আগামী ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়।’

এদিকে কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করতে রাজি হননি আনচেলত্তি। বলেছেন, এমবাপে এমন একজন খেলোয়াড় যে মাদ্রিদে নেই। এখানে না থাকা কোনো খেলোয়াড়ের নিয়ে কথা বলা আমার কাছে সঠিক মনে হয় না।

গত মাসে স্প্যানিশ জায়ান্টদের ডেরা ছেড়ে আল ইত্তিহাদে যোগ দেন করিম বেনজেমা। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা। বেনজেমার প্রস্থান নিয়ে আনচেলত্তির কণ্ঠে আক্ষেপ ঝরলেও তার প্রতি জানিয়েছেন শুভ কামনা।

‘আমরা এমন একজন খেলোয়াড়কে হারিয়েছি, যিনি বছরের পর বছর ধরে অনন্য ছিলেন। করিমকে আমরা শুভ কামনা জানাই। তিনি একজন ক্লাব কিংবদন্তি।’

Tags: আনচেলত্তিএসি মিলানব্রাজিলরিয়াল মাদ্রিদলস অ্যাঞ্জেলেসলিড স্পোর্টস
Previous Post

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৪

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৪

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমায় কাজ করতে চান ‘বার্বি’র রমজান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT