চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 20, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়ের সঙ্গে কোচের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে। জয়ের আনন্দের মাঝেই নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাফিনহার চোট। ম্যাচ চলাকালে ডান উরুর পেছনের পেশিতে ব্যথা অনুভব করার পর মাঠ ছাড়তে হয় তাকে। চোটের প্রকৃতি নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। মাঠে পড়ে গিয়ে তিনি চিকিৎসা সহায়তার ইঙ্গিত দেন। কয়েক মিনিট পর্যবেক্ষণের পর মেডিকেল দল সিদ্ধান্ত নেয় যে তিনি আর খেলা চালিয়ে যেতে পারবেন না। পরে তার পরিবর্তে মাঠে নামানো হয় বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ানকে।

ম্যাচ শেষে ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানায়, রাফিনহা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

শনিবার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে রাফিনহার। তবে আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘রাফিনহার অবস্থা আগামীকাল (রোববার) জানা যাবে। এই মুহূর্তে ঠিক কী হয়েছে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। ওই সময় রায়ানকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ তার খেলার ধরণ আলাদা এবং সে ভালো মানের ফুটবল খেলতে পারে। অনেক সময় ছোট ছোট বিষয়ই এমন সিদ্ধান্ত নির্ধারণ করে।’

Tags: আনচেলত্তিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলরাফিনহালিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

Next Post

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রীর আশ্বাসের সময় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

Hormuz Strait closed again amid Israeli attacks, strategic waterway in Middle East. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT