চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটের গোলে জয় ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ৫-১ ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জিততে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বেগ পেতে হয়েছে। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত গোলশূন্য থেকে শেষ মিনিটে মার্কুইনহোসের লক্ষ্যভেদে ১-০ গোলে জিতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফের্নান্দো দিনিজের দল।

এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। সেলেসাওদের কোচ দিনিজ বলিভিয়ার বিপক্ষে দারুণ শুরুর পরও এই ম্যাচের আগে শিষ্যদের অবশ্য মাটিতেই পা রাখার পরামর্শ দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত নেইমার-রাফিনহারা জয় নিয়েই মাঠ ছেড়েছেন।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো করে সফরকারী ব্রাজিল। কিন্তু বেশ কয়েকবার আক্রমণে গেলেও লক্ষ্যভেদ করতে পারেনি নেইমার বাহিনী। গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের কাছে বারবার পরাস্থ হয়। সেলেসাওরা বল দখলে এগিয়ে থাকলেও পেরুর গোছানো মিডফিল্ডের সামনে তারা প্রায়ই পেরে ওঠেনি।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে নিয়ে ৯ শট মেরে ৪টি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। অন্যদিকে, ৩৮ শতাংশ বলের দখলে থাকা পেরু ৬ শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

১৭ মিনিটে অবশ্য জালের দেখা পেয়েছিল ব্রাজিল। অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়। ২৯ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করেছিলেন রিচার্লিসন। সেটিও বাতিলের কারণ অফসাইড।

ডান প্রান্ত থেকে রাফিনহার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর তুলে মারেন ব্রুনো গুইমারায়েস। লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে ঢুকিয়ে উদযাপনও করেন রিচার্লিসন। পেরুর খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআরে যান রেফারি। বেশ খানিকক্ষণ দেখার পর অফ সাইডে তা বাতিল করে দেন তিনি। এ সিদ্ধান্তে অবাক হয়ে নেইমাররা তীব্র প্রতিক্রিয়া দেখান।

এক পর্যায়ে মনে হচ্ছিল গোলশূন্য ড্রয়ের পথে যাচ্ছে ম্যাচ। তবে ৯০ মিনিটে নেইমারের কর্নার থেকে পাওয়া বলে দর্শনীয় হেড করেন ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনহোস। তার গোলে শেষ পর্যন্ত ১-০তে জিতে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইনেইমারপেরুব্রাজিলমার্কুইনহোসরাফিনহালিড স্পোর্টস
Previous Post

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ

Next Post

লিবিয়ায় বন্যা: ৫০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

Next Post
লিবিয়ার বন্যায় ধ্বংসপ্রাপ্ত শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ায় বন্যা: ৫০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ফ্লাইওভারে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, হতাহতরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কা, ১১ যাত্রীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT