চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপের টিকিট পেল আনচেলত্তির ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 11, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের মাটিতে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হয় ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তির। গোলশূন্য ড্রয়ে ম্যাচটি রাঙাতে পারেননি। এবার ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে পেয়েছেন জয়ের দেখা। আনচেলত্তির অধীনে প্রথম জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। যা দিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে সেলেসাওরা।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বুধবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েকে ১-০তে হারিয়েছে স্বাগতিকরা। ব্রাজিলের হয়ে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

পুরো ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলের। ম্যাচের ৭৩ শতাংশ সময় ব্রাজিল বল দখলে রেখে ১১টি শট নেয়। এরমধ্যে তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে প্যারাগুয়ের ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল একটি।

ভিনিসিয়াস-রাফিনহাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে প্যারাগুয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। কুনিয়ার পাস থেকে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। তবে কোনো গোল করতে পারেনি। চিন্তার বিষয় ঘটেছে, ব্রাজিলের জয়সূচক গোলটি করা ভিনিসিয়াস চোট নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৭৮ মিনিটে আনচেলত্তি তাকে উঠিয়ে মাঠে নামান রিচার্লিসনকে।

শেষপর্যন্ত ১-০ গোলের জয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করল ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই টেবিলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে সেলেসাও দলটি। এখান থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ব্রাজিল খেলার বাকি ম্যাচগুলো হারলেও টেবিলের ছয়ের নিচে নামবে না। শীর্ষে আছে আর্জেন্টিনা।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআনচেলত্তিপ্যারাগুয়েব্রাজিলভিনিসিয়াসরাফিনহালিড স্পোর্টস
Previous Post

আলমাদার গোলে ১০ জনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

Next Post

করোনার প্রকোপ বাড়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা

Next Post
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার প্রকোপ বাড়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু, বিমানে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT