চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে আল হিলালে পেছাল নেইমারের অভিষেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 20, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Brazilian footballer Neymar in casual attire with a blue scarf at an airport. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগের দল আল হিলালে খেলতে দেশটিতে পৌঁছানোর পর বেশ আড়ম্বর অভ্যর্থনা পেয়েছেন নেইমার। তবে চোটের কারণে সেপ্টেম্বরের আগে ক্লাবটিতে অভিষেক হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার, জানিয়েছেন কোচ জর্জ জেসাস।

৩১ বর্ষী তারকা গত মঙ্গলবার দুবছরের জন্য আল হিলালে খেলতে চুক্তি করেন। ফরাসি জায়ান্ট পিএসজি ও আল হিলালের মধ্যে ৯০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়।

কিং ফাহাদ স্টেডিয়ামে নেইমারের পরিচিতি অনুষ্ঠানে কোচ জেসাস বলেছেন, ‘নেইমার একজন উদ্ভাবনী এবং সৃজনশীল খেলোয়াড়, সে আমাদের উন্নতি করতে সহায়তা করবে। কিন্তু তার সামান্য চোট রয়েছে এবং আমরা জানি না কবে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। সম্ভবত আমরা তাকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাবো।’

বিশ্বকাপ বাছাইয়ের জন্য চোট থাকার পরও ব্রাজিল দলে নেইমারের থাকায় বিস্ময় প্রকাশ করেন জেসাস। বলেছেন, ‘আমি জানি না কীভাবে ব্রাজিলের জাতীয় দলে তাকে ডাকল, সে খেলার জন্য প্রস্তুত নয়।’

গতবছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারার পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। ফেব্রুয়ারিতে পায়ের চোটে পড়ে ক্লাব ফুটবল থেকেও বেশ দূরে ছিলেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ৮ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

Tags: আল হিলালকাতারক্রোয়েশিয়াজেসুসনেইমারপিএসজিপেরুবলিভিয়াব্রাজিললিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ’র আত্মপ্রকাশ

Next Post

শেখ হাসিনা সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ অস্থিতিশীল হতে পারে

Next Post
বাংলাদেশে বিশাল জনসমাগমের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ অস্থিতিশীল হতে পারে

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT