চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের হামলায় রক্তাক্ত অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 05, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান ফুটবলারের রক্তাক্ত জামা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের মিডফিল্ডার লুয়ানকে উগ্র সমর্থকরা হামলা করেছে। সাও পাওলোতে নিজ দলের সমর্থকদের হামলায় লুয়ান রক্তাক্ত হন। ক্লাবের পক্ষ থেকে ঘটনাটিকে কাপুরুষোচিত কাজ হিসেবে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে খবর, ৩০ বর্ষী লুয়ান পার্টিতে ব্যস্ত ছিলেন। এসময় নিজ দলের সমর্থকরা তাকে টেনে এনে মারধর করে। হামলাকারীরা তাকে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের দাবিও জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রক্তের দাগযুক্ত শর্টসের একটি ছবি পোস্ট করেছেন।

২০২০ সালে করিন্থিয়ানসে যোগ দিয়েছেন লুয়ান। ক্লাবের হলে ৮০ ম্যাচে পাঁচ অ্যাসিস্টসহ করেছেন ১১ গোল। এ মৌসুমের পর তার চুক্তির মেয়াদ শেষ হবে। বিবৃতিতে করিন্থিয়ানস জানিয়েছে, লুয়ানকে সবধরনের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

লুয়ান ২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। তাকে একসময় সেলেসাওদের সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হতো।

অলিম্পিকে সোনা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৭ সালে তিনি কোপা লিবার্তোদোরেসের সেরা ফুটবলার নির্বাচিত হন। একইবছর লাতিন আমেরিকার সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পান। যদিও পরে ক্যারিয়ার আশানুরূপ গতিতে আগায়নি।

Tags: ব্রাজিললিড স্পোর্টসহামলা
Previous Post

প্রকাশ্যে রাজ-রাহুলের দ্বন্দ্ব

Next Post

ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এসসিওভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও অন্যান্য নেতারা ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এসসিওভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশী প্রভুদের নালিশ না করে জনগণের কাছে বিএনপিকে যেতে অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT