চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 25, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল খেলা উদযাপন করছে কাতারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। বিশ্বকাপের সময় উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে ব্যাপকহারে দেখা যায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক এবং মহাযজ্ঞ নিয়ে উম্মাদনা। তার প্রেক্ষিতেই কলকাতায় খেলার কথা চিন্তা করছে সেলেসাওরা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিশ্বকাপের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতির সময়সূচী চূড়ান্ত করেছে। সেলেসাওবাহিনী সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে তিনটি প্রীতি ম্যাচ খেলবে।

ব্রাজিলের একটি গণমাধ্যম জানিয়েছে, ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাউনসভিল এবং ব্রিসবেনে পূর্বনির্ধারিত দুটি ম্যাচ খেলবে। সংস্থাটি মূলত তাদের তৃতীয় ম্যাচ নিয়েই আলোচনা করছে। সে ম্যাচটি ভারতে অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলিয়ান সে গণমাধ্যম বলেছে, ‘ম্যাচটি দেশের সুদূর পূর্বে, বাংলাদেশ সীমান্তের কাছে কলকাতায় অনুষ্ঠিত হবে। তবে, প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।’ সিবিএফ এবং আয়োজকদের মধ্যে আলোচনা বিশ্বকাপ চলাকালীন শুরু হয়েছিল। যার মূল কারণ ছিল বিশ্বকাপ চলাকালীন এ উপমহাদেশে ব্রাজিলিয়ান ভক্তদের ব্যাপক সমাবেশ। প্রতিযোগিতা জুড়ে জাতীয় দলের জার্সি পরা হাজার হাজার ভক্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাওয়া।

গণমাধ্যমটি জানায়, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারও ব্রাজিলকে আতিথ্য দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের আলোচনা অগ্রসর শুধুমাত্র ভারতের সাথেই হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাথে চুক্তিটি আনুষ্ঠানিক রূপ পাওয়ার এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে শুধুমাত্র চূড়ান্ত কিছু খুঁটিনাটি বিষয় বাকি আছে।

সূচিটি ফিফা সুপার ডেটের অংশ, যা একটি নতুন আন্তর্জাতিক দলবদলের মডেল। এটি ১৬ দিন পর্যন্ত স্থায়ী হয় এবং প্রতিটি জাতীয় দলকে আনুষ্ঠানিক ও প্রীতি ম্যাচসহ সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ দেয়। এ ক্যালেন্ডারে মার্চ, জুন, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী একটি সম্মিলিত সময় এবং নভেম্বরেও সংরক্ষিত তারিখ অন্তর্ভুক্ত রয়েছে।

Tags: অস্ট্রেলিয়াআন্তর্জাতিক প্রীতি ম্যাচকলকাতাব্রাজিলভারতলিড স্পোর্টস
Previous Post

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

Next Post

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

Next Post
কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা বিশ্বকাপের ম্যাচে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘে শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের 'শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি' প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT