ফিফা আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল প্রথমে প্রীতি ম্যাচের একটি সিরিজে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আসবে কলকাতায়। খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচ তিনর জন্য কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন। তারকাবহুল দল নিয়েই সফর করবে সেলেসাওরা।
বুধবার ব্রাজিল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি ম্যাচগুলোর জন্য দল জানিয়েছে। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনহার নেতৃত্বে শক্তিশালী দল গড়েছেন আনচেলত্তি। নেই দুই অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন এবং এডেরসন।
অজিদের বিপক্ষে ২৫ ও ২৯ সেপ্টেম্বর এবং ভারতের বিপক্ষে ৩ অক্টোবর খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে খেলবে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল এবং অস্ট্রেলিয়া সবশেষ ২০১৭ সালের জুনে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল। সেলেসাওরা ৪-০ গোলে জিতেছিল। আর ভারতের সাথে এটিই হবে তাদের প্রথম দেখা। বিপুলসংখ্যক ব্রাজিল ভক্তের দেশ ভারত আগে ১৯৭৭ সালে পেলেকে আতিথ্য দিয়েছিল। সেসময় কলকাতার ইডেন গার্ডেন্সে ব্রাজিলিয়ান কিংবদন্তির ক্লাব নিউইয়র্ক কসমস মোহনবাগানের বিপক্ষে খেলেছিল।
ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিস্কো, ওটাভিও।
ডিফেন্ডার: আর্থার ডায়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, জাইর, মার্কুইনহোস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিডন, ব্রুনো গুইমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বনটেম্পো।
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো , পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র।









