চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন জয়ে অলিম্পিকের আরও কাছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সময়টা দুর্দান্ত কাটছে। প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বে টানা তিন জয় তুলে নিয়েছে দলটি। মারলন গোমেজ ও গ্যাব্রিয়েল পিরানীর গোলে ইকুয়েডরকে ২-১এ হারিয়েছে সেলেসাও বাহিনী। তাতে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের চূড়ান্ত পর্বের টিকিটও নিশ্চিত হয়েছে।

এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে মঙ্গলবার ভোরে ম্যাচের শুরু থেকে ব্রাজিল দাপট দেখালেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে।

ম্যাচের ৫৯ মিনিটে মিডফিল্ডার প্যাট্রিক ক্লিভার মারকাডো আলতামিরানোর গোলে লিড পায় ইকুয়েডর। ১৫ মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার মারলন। ৭৫ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান আরেক মিডফিল্ডার পিরানী। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেমন মেনেজেসের দল।

লাতিন অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট দিয়ে দুইয়ে রয়েছে ইকুয়েডর।

গ্রুপ ‘বি’-তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। পরের ম্যাচে পেরুর সঙ্গে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী দলটি। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে।

প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

Tags: ইকুয়েডরপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিল
Previous Post

মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে গুলি করে হত্যা

Next Post

মিয়ানমারের রাখাইনে তীব্র লড়াই চলছে, আতংকে সীমান্তের বাংলাদেশিরা

Next Post
সীমান্তে সেনা সদস্যরা নজরদারি করছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে তীব্র লড়াই চলছে, আতংকে সীমান্তের বাংলাদেশিরা

ইজতেমার মাঠে প্রস্তুতি সম্পন্ন, টেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ, ২ ফেব্রুয়ারি প্রথম পর্ব শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT