চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচটি আর হচ্ছেই না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 17, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের পর খেলোয়াড় ও কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত হওয়া ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আর মাঠে গড়াবে না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের ৫ সেপ্টেম্বর স্থগিত সেই ম্যাচ শুরুর ৬ মিনিট পর অতিথি আর্জেন্টাইন কয়েকজন ফুটবলারের কোয়ারেন্টাইন নিয়মভঙ্গের অভিযোগ এনে খেলা থামিয়ে দিয়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আগামী ২২ সেপ্টেম্বর ম্যাচটি পুনরায় হওয়ার কথা ছিল। দু’দলই পুনরায় এ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে ফিফার কাছে আবেদন করলেও তা খারিজ করে দিয়েছিল ফিফা। তবে সিবিএফ ও এএফএ খেলাটি আর না হওয়ার ব্যাপারে পৃথক বিবৃতি প্রমাণ করে, বিষয়টির নিষ্পত্তি করেছে ফিফা।

সিবিএফ তাদের বিবৃতিতে বলেছে, শেষ পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি পুনরায় আর হবে না। এই স্বল্প সময়ের মধ্যে এই নির্দিষ্ট পরিস্থিতিতে এই সমস্যাটি সমাধানের স্বদিচ্ছার জন্য ফিফার কাছে সিবিএফ কৃতজ্ঞ।

কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙার কারণে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা।

নিরাপত্তায় বিঘ্ন ও নির্দেশনা মানতে না পারায় গত ফেব্রুয়ারিতে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। অন্যদিকে কোভিড প্রোটকল ভঙ্গ করে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনকে করা হয়েছিল ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা। এবার সে শাস্তিও কমিয়ে এনেছে সংস্থাটি। দুদলের জরিমানা অর্ধেক করে দেয়া হয়েছে, অর্থাৎ এখন সিবিএফ এর জরিমানা আড়াই লাখ ফ্রাঁ এবং এএফএ’র ১ লাখ ফ্রাঁ।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ায় ওই সময়টিকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাজে লাগাতে চায় ব্রাজিল। আলজেরিয়া ও তিউনিসিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেলেসাওরা।

এএফএ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ সেপ্টেম্বরের ম্যাচ যেহেতু হবে না তাই ওই সময় আর্জেন্টিনা প্রীতি ম্যাচের আয়োজনের পথে হাঁটছে।

১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে থেকে ইতিমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কাতারের টিকিট নিশ্চত করেছে আর্জেন্টিনাও। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটা দুই দল হল উরুগুয়ে এবং ইকুয়েডর।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাইপর্বফিফাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

রাজধানীতে আওয়ামী লীগ নেতা খুন

Next Post

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর

Next Post
বাংলাদেশে সিরিজ বোমা হামলার ১৭ বছর স্মরণে সংবাদপত্রের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, তিনি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যে অস্ত্র ব্যবহারের আশঙ্কা নাকচ করল রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT