চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারামারির ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 22, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শুরুর আগে দুদলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। ম্যাচ শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা। ম্যাচের প্রথমার্ধে দুদলই খেলেছে অগোছালো ফুটবল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।

ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় বুধবার ভোরে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে সেলেসাওরা বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো পেলো পরাজয়ের স্বাদ।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্জেন্টিনা। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আকাশী-নীলরা।

অন্যদিকে, টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পাওয়া ফের্নান্দো দিনিজের দল নেমে গেছে ষষ্ঠ স্থানে। ছয় ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন পরাজয়ে ব্রাজিলের পয়েন্ট ৭। এতে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য পথচলা বেশ কঠিনই হলো।

মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সব টিকিট আগেই বিক্রি হয়। সুপার ক্লাসিকো শুরুর আগেই গ্যালারিতে দুদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে খেলা শুরু হতেও আধা ঘণ্টা দেরি হয়। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঘটনার সূত্রপাত হয়। তাতেই শুরু হয় সমর্থকদের মধ্যে হাতাহাতি।

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ম্যাচে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুদলের সমর্থকদেরই লাঠিপেটা করে পুলিশ। বিলম্বিত ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল ব্রাজিলের খেলোয়াড়রা। প্রথমার্ধে সব মিলিয়ে ২২টি ফাউল করেছে দুদল। যেখানে ব্রাজিলের ১৬টি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফাউল ছিল ৬টি।

খেলাধুলার মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে দুদলের কেউই কোনো গোছানো আক্রমণ গড়তে পারেনি। বল দখলের লড়াইয়ে অবশ্য খানিকটা এগিয়ে ছিল সফরকারী আর্জেন্টিনা। স্বাগতিকদের তিনটি শট প্রতিহত করে আর্জেন্টিনার জাল অক্ষত রাখেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় অতিথি দল, সাফল্য পায় ৬৩ মিনিটে। জিওভানি লো সেলসো নেয়া কর্নার থেকে উড়ে আসা বলে হেডে নিশানাভেদ করে দলকে এগিয়ে দেন বিশ্বজয়ী ওটামেন্ডি।

OTRO PAPELÓN EN EL MARACANÁ
Los jugadores intentaron calmar a los hinchas pero los incidentes siguen.
El inicio del partido está demorado. pic.twitter.com/eno7Q9kYg4

— TyC Sports (@TyCSports) November 22, 2023

এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্রাজিল। কয়েকবার আক্রমণে গেলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি রাফিনহা-রদ্রিগোরা। উল্টো ম্যাচের ৮১ মিনিটে রদ্রিগো ডি পলকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন জোয়েলিন্টন। বাকি সময়টা ১০ জনের দল নিয়েই মেসিদের বিপক্ষে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। যদিও পরাজয় এড়াতে পারেনি।

Tags: আর্জেন্টিনাওটামেন্ডিফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিলমেসিরাফিনহালিড স্পোর্টস
Previous Post

ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির অনুমোদন

Next Post

বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে দূরপাল্লার যান চলাচল বেড়েছে

Next Post
বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে দূরপাল্লার যান চলাচল বেড়েছে

বাংলাদেশের পুলিশ সদস্যরা ক্যাশবাক্সে দেড় কোটি টাকার স্বর্ণের সঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজিবাইকের ক্যাশবাক্সে দেড় কোটি টাকার স্বর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT