চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ হতে আনচেলত্তির সবুজ সংকেতের খবর অস্বীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার সবুজ সংকেত অস্বীকার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর কোচের পদ থেকে পতত্যাগ করা টিটের উত্তরসূরি খুঁজছে ব্রাজিল। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি হতে পারেন সেলেসাওদের কোচ। গণমাধ্যমে এমন খবরও এসেছিল- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং রিয়াল মাদ্রিদ এমন খবর অস্বীকার করেছে।

ব্রাজিলের ক্রীড়া প্রতিবেদক ব্রুনো ভিকারি একাধিক সূত্রের কাছ থেকে আনচেলত্তির সবুজ সংকেত দেয়ার কথা জানতে পেরেছিলেন। কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও রিয়াল বস নাকি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের আগ্রহের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।

গত শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অবশ্য বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হওয়ার খবর ভিত্তিহীন।’

আনচেলত্তির ঘনিষ্ঠ সূত্রগুলোর জোরালো দাবি, তিনি মাদ্রিদে থাকতে পেরে খুশি ও চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। অপরদিকে, রিয়াল সাফ বলছে, আসন্ন গ্রীষ্ম মৌসুমে তাদের কোচের চলে যাওয়ার পরিকল্পনার বিষয়ে ক্লাব অবগত নয়।

আনচেলত্তি নিজেও খুলেছেন মুখ। ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’

ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরেই লস ব্লাঙ্কোস কোচের এখন সকল মনোযোগ। তার ভাষ্য, ‘এটি মৌসুমের এমন পর্যায়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আপনি যখন ফেব্রুয়ারি বা মার্চে পৌঁছান, তখন এটা মৌসুমের নির্ধারক মুহূর্ত। আমরা সবসময়ের মতো সেই মুহূর্তে আছি। আমরা একটি ক্লাব বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু করব।’

‘এই ফাইনাল আমাদের বাকি মৌসুমের জন্য উৎসাহিত করতে পারে। সামনের ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাস দিতে পারে। দল আত্মবিশ্বাসী রয়েছে। আমরা বিশ্বাস করি এটি গত মৌসুমের মতো একটি দুর্দান্ত মৌসুম হতে পারে, আমি নিশ্চিত।’

Tags: আনচেলত্তিব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর

Next Post

নারীদেরকে বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ পতাকাসহ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদেরকে বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

ফিফা পুরস্কারপ্রাপ্ত ফুটবল তারকারা স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT