চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির দলে নেই নেইমার, আছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 27, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদকে বিদায় বলা কার্লো আনচেলত্তি। দায়িত্ব নিয়ে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ। দলে নেই লাতিন আমেরিকার অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। ফিরেছেন রিয়ালের সাবেক খেলোয়াড় কাসেমিরো। রিচার্লিসন ও অ্যান্টোনিওকে দলে রেখেছেন ৬৫ বর্ষী কোচ।

ব্রাজিলের নতুন কোচের প্রথম পরীক্ষা ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। ১১ জুন দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামবে আনচেলত্তির শিষ্যরা।

নেইমারকে বাদ দেয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘যেসব খেলোয়াড় ভালো অবস্থায় আছে তাদের দলে রাখার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি চোটে পড়েছেন। সবাই জানে নেইমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে সবসময়ই ছিল এবং সবসময় থাকবে।’

কাসেমিরোকে দলে রাখা প্রসঙ্গে ব্রাজিলের নতুন কোচ বলেছেন, ‘কাসেমিরো একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি ভাগ্যবান যে, তার সাথে থাকতে পেরেছি, আমার মনে হয় জাতীয় দলের এ ধরনের খেলোয়াড়ের প্রয়োজন যার ক্যারিশমা, ব্যক্তিত্ব, প্রতিভা আছে। ব্রাজিলে সবসময়ই প্রচুর প্রতিভা ছিল।’

আধুনিক ফুটবলে আপনাকে মনোভাব, প্রতিশ্রুতি, ত্যাগ সবকিছু থাকত হবে এবং কাসেমিরোর মধ্যে সেটা আছে। এবং দলে যাদের ডাকা হয়েছে তাদের অনেকেরই সেটা আছে।’

ব্রাজিলের হয়ে ৩৯ ম্যাচ খেলে মাত্র ছয় গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেছেন, ‘ভিনি এখনও তার সেরা ফর্ম দেখাতে পারেনি। সেটা না হয়ে থাকলে তা হবে, কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়, কঠোর পরিশ্রমী।’

‘সত্যি কথা হলো ব্রাজিলিয়ান খেলোয়াড়রা তাদের জাতীয় দলের প্রতি খুব আগ্রহী এবং এটি তাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। এজন্য কখনও কখনও তারা ভালো পারফর্ম করার জন্য অনেক চাপ অনুভব করে। এটি তাদের ভালো পারফর্ম করতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি নিশ্চিত ভিনি জাতীয় দলের সাথে তার আসল রূপ দেখাবে।’

ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্টো, হুগো সুজা।
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্সসান্দ্রো রিবেইরো, বেরাল্ডো, কালোর্স অগুস্তো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি, মার্কিনহোস, ভ্যান্ডারসন।
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, এডেরসন, গেরসন।
ফরোয়ার্ড: এস্তেভাও, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাথিউস কুনহা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন।

Tags: আনচেলত্তিনেইমারব্রাজিলভিনিসিয়াসরাফিনহালিড স্পোর্টস
Previous Post

বন্ধ গাড়ির ভেতরে মিললো একই পরিবারের ৭ জনের মরদেহ!

Next Post

আজহারের খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের ৪টি পর্যবেক্ষণ

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আজহারের খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের ৪টি পর্যবেক্ষণ

স্বরাষ্ট্রমন্ত্রী পুশইন নিয়ে ভারতের বার্তা দিচ্ছেন, সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুশইন নিয়ে ভারতকে যে বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT