চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনই অনলাইনে ফাঁস ‘ব্রহ্মাস্ত্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেতা অজয় দেবগন 'ব্রহ্মাস্ত্র' সিনেমার দৃশ্যে মহাজাগতিক শক্তি দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে থেকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পাইরেসি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবুও শেষ রক্ষা হলো না। প্রথমদিনই অনলাইনে ফাঁস হয়ে গেছে এই ছবি।

বিশ্বব্যাপী ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ভারতে প্রায় পাঁচ হাজারের বেশি হলে মুক্তি পেয়েছে এই ছবি। বিশ্বব্যাপী ৮,৯১৩টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। বলিউডের এই দুর্দিনে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির পাইরেসি রুখতে কড়া পদক্ষেপ নেয়া হয়েছিল। তবুও অনলাইনে ফাঁস হয়ে গেছে পুরো ছবি।

জানা গেছে, তামিল রকার্স, টেলিগ্রাম, টরেন্ট সহ বেশ কিছু সাইটে দেখা যাচ্ছে এই ছবি। এর আগে ‘লাইগার’, ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’, ‘দোবারা’, ‘আরআরআর’, ‘পুষ্পা’–র মত ছবি ফাঁস হয়েছিল অনলাইনে। তবে ‘আরআরআর’, ‘পুষ্পা’র ক্ষেত্রে ব্যবসায় পাইরেসির প্রভাব না পড়লেও অন্যান্য ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

অ্যাডভান্স বুকিং এর দিক থেকে হৈ চৈ ফেলে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম দিনে সব জায়গায় এই ছবি দেখতে দর্শকদের ঢল নেমেছে হলে। মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি বক্স অফিসেই সিনেমাটি আয় করেছে ৩৫-৩৬ কোটি রুপি। পাশাপাশি দক্ষিণী বক্স অফিসে আরো ৯-১০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।

শুক্রবার মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এর ভিএফএক্স নিয়ে সবাই প্রশংসা করলেও গল্প নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

সূত্র: জি নিউজ

Tags: পাইরেসি'ব্রহ্মাস্ত্র
Previous Post

পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধী মা ও শিশু ফিরল বাড়িতে

Next Post

দু’মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

দুটি তরুণ নারী ও পুরুষের ছবি, সমুদ্রের পেছনে জলপ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT