চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে দুর্ঘটনার মুখে ব্র্যাড পিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 24, নভেম্বর 2024
in বিনোদন
A A
ব্র্যাড পিট শুটিং সেটে দুর্ঘটনার মুখে, উদ্বিগ্ন ও হতবাক. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে দুর্ঘটনার সম্মুখীন হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তার আসন্ন ছবি ‘এফ ওয়ান’ এর নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্যের শ্যুটিং করার সময় অভিনেতাকে হোঁচট খেতে দেখা যায়। এসময় পড়ে যান তিনি। রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা মাদুরের উপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার ‘এফ ওয়ান’ সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেল্পের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সানির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাবো।’

ব্র্যাড পিট অভিনীত আসন্ন আমেরিকান স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট ‘টপ গান: ম্যাভেরিক’ এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুকহিমার, যিনি প্রযোজনা করেছিলেন ‘টপ গান’ ও।

ব্র্যাড পিটে সঙ্গে আসন্ন ছবিটিতে আরও দেখা যাবে হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে এফ ওয়ান। অ্যাকশন-প্যাকড সিনেমাটি ব্লকবাস্টার হতে চলেছে বলে জানা গেছে।- টাইমস অব ইন্ডিয়া

Tags: 'এফ ওয়ান'ব্র্যাড পিটলিড বিনোদনহলিউড অভিনেতা
Previous Post

আইপিএলে বেশি আয় করেছেন যে পাঁচ ক্রিকেটার

Next Post

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনুন: মঈন খান

Next Post
মঈন খান ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনুন: মঈন খান

বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার জন্য আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চাই: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT