চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি থেকে বিরতি নেয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in নারী
A A
নারীদের জন্য ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ প্রশিক্ষণ সেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মক্ষেত্র থেকে বিরতি নেয়া নারীদের কাজে ফেরাতে ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক একটি উদ্যোগ হাতে নিয়েছে ব্র্যাক। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, যে নারীরা কোনো কারণে পেশা ছাড়তে বাধ্য হয়েছেন তাদের কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশে সহায়তা করা। ছয় মাস মেয়াদি এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শিক্ষা, পেশাগত উন্নয়ন, বিশেষজ্ঞ পরামর্শ এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মাধ্যমে নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করা হবে।

কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশের সময় নারীদের অনেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। অনেক সময় বিরতির কারণে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় কিংবা পেশাগত সম্পর্কের মাধ্যমে যে যোগাযোগ বা নেটওয়ার্ক গড়ে ‍উঠেছিল তা সীমিত হয়ে যায়। ফলে প্রথাগত নিয়োগ প্রক্রিয়ায় কখনো কখনো প্রতিভাবান পেশাজীবীরা উপেক্ষিত হয়ে কর্মজীবন থেকে আরও দূরে সরে যেতে বাধ্য হন। ব্রিজ রিটার্নশিপে এই বিষয়গুলোকে বিবেচনায় রাখা হয়েছে। এই অন্তরায়গুলো দূর করে চাকরি থেকে বিরতি নেয়া নারীদের কর্মজীবনে ফেরাতে এই উদ্যোগটি হাতে নিয়েছে ব্র্যাক।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেছিলেন, ‘আমি আমার জীবনে কখনোই কোনো পরাজিত নারীকে দেখিনি’। ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এর ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, তার এই দারুণ শক্তিশালী উপলব্ধি ব্র্যাক ব্রিজ রিটার্নশিপ প্রোগ্রামের মূলনীতি হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন, জেন্ডার সমতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে কাজ করি, যেখানে পেশাজীবী নারীরা তাদের সম্ভাবনাকে নতুন করে উপলব্ধি করবেন এবং পেশাগত জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রতিভাবান নারীদের পেশাজীবনে নতুন করে প্রবেশ করার সুযোগ সৃষ্টি এবং এর মাধ্যমে সমাজ ও অন্যান্য ক্ষেত্রে তাদের ভূমিকা রাখার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ।

ব্রিজ রিটার্নশিপে অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে প্রকল্পের তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত থাকবেন এবং সংশ্লিষ্ট বিভাগের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পেশা সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শও পাবেন। এ ছাড়াও বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

ব্রিজ রিটার্নশিপে অংশগ্রহণকারী নারীদের পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে যেন বাংলাদেশের বর্তমান উন্নয়ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। সফলভাবে ব্রিজ রিটার্নশিপ সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের চাকরির জন্য ব্র্যাক এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে সুপারিশ করা হবে।

ব্রিজ রিটার্নশিপে আবেদনের জন্য যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী নারীদের কর্মজীবন থেকে বিরতির সময়কাল হতে হবে নূন্যতম এক বছর। ব্র্যাক ব্রিজ রিটার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনার সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করুন।

এই কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহীদের ২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://brac.net/bridge-returnship।

Tags: ব্রাকব্রিজ রিটার্নশিপ
Previous Post

ওয়াকারকে দলে নিতে সবকিছু প্রস্তুত এসি মিলানের

Next Post

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Next Post
সেনা কর্মকর্তা তানজিমের ছবি, বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ৪৬ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT