চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 06, মে 2026
in কর্পোরেট নিউজ
A A
দর্শক ও অতিথিদের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এজন্য মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতার মাধ্যমে আরও বেশি প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার ৬ মে এই আহ্বানকে সামনে রেখে ৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬ উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল’নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন’।

অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম। দিবস উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে র‌্যালি, নাটক এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে মাতৃস্বাস্থ্য সেবা, নবজাতকের যত্ন এবং মিডওয়াইফদের পেশাগত গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া ৪ মে মহাখালীর টি অ্যান্ড টি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন এবং সামগ্রিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে মিডওয়াইফারি প্রোগ্রামের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ক্যাপ পরিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে পেশায় স্বাগত জানানো হয়, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়।

মিডওয়াইফারি শিক্ষা ও নার্সিং প্রোগ্রামের পরিচালক ডা. শারমিনা রহমান বলেন, দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব। তিনি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধি পারভিন সুলতানা। তিনি বলেন, হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাগতভাবে আরও সক্ষম করে তোলে এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

মমতা ব্যানার্জীর বাসভবন থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে

Next Post

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাচ্ছে যুবক, শহরের ব্যস্ত রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে ইয়াশ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT