চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময় জোরদারে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। চুক্তিটি ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) বিশ্বের বিভিন্ন দেশের কনসালদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা সদস্যদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংস্থাটি শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই সমঝোতার আওতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি যৌথভাবে বৈজ্ঞানিক ও একাডেমিক সহযোগিতা জোরদারে কাজ করবে। এর মধ্যে রয়েছে শিক্ষক ও প্রতিনিধিদের পারস্পরিক সফর, যৌথ সেমিনার, ওয়ার্কশপ, সম্মেলন এবং অন্যান্য একাডেমিক আয়োজন।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় তথ্য ও জ্ঞান বিনিময় করা হবে। চুক্তির ফলে এফআইসিএসি বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাক ইউনিভার্সিটির পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহ পরিচিত করতে সহায়তা করবে। একই সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাইদের সামনে এফআইসিএসির কার্যক্রম ও অর্জন তুলে ধরা হবে। এই সহযোগিতা দুটি প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক ও গবেষণা উদ্যোগ বিকাশেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

এফআইসিএসি-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রেসিডেন্ট অনারেবল নিকোলাওস কে. মারগারোপোলস, প্রেসিডেন্ট এমেরিটাস অনারেবল আইকুত একেন এবং ভাইস-প্রেসিডেন্ট অনারেবল আসিফ এ. চৌধুরী।

অনুষ্ঠানে বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অনারারি কনসাল অনারেবল ফাতমা গনুল ওরে-একেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির একাডেমিক প্রোগ্রাম, গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক সম্পৃক্ততা তুলে ধরেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ট্রেজারার আরিফুল ইসলাম। গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে নেতৃত্ব ও সহযোগিতা জোরদারে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

অনুষ্ঠান শেষে এফআইসিএসির প্রতিনিধিদলকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস ঘুরিয়ে দেখান ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ার। ক্যাম্পাসের আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশের প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

Tags: এমওইউব্র‌্যাক ইউনিভার্সিটিসমঝোতা স্মারক স্বাক্ষর
Previous Post

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

Next Post

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

Next Post
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT