চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া-আফ্রিকার ১৬টি দেশে কাজ করছে ব্র্যাক: জেরম ওবেরিয়েট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 06, মার্চ 2024
in শিক্ষা
A A
ব্র্যাকের এশিয়া-আফ্রিকা কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ ও তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ১৬টি দেশে কাজ করছে বলে জানিয়েছেন ব্র্যাক গ্লোবালের নির্বাহী পরিচালক জেরম ওবেরিয়েট। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে অঞ্চলভিত্তিক কৌশল অবলম্বন করে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির মাধ্যমে ব্র্যাক বিশ্বের কোটি কোটি মানুষের দারিদ্র্য, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূর করেছে।

বুধবার ৬ মার্চ ব্র্যাক ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ‘টক উইথ স্টুডেন্টস: জেরম ওবেরিয়েট’ শীর্ষক আলোচনায় বক্তব্য দিয়েছেন ব্র্যাক গ্লোবালের নির্বাহী পরিচালক জেরম ওবেরিয়েট। এই লেকচার সেশনে ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকতারা অংশ নেন।

এই আলোচনায় বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নের ব্র্যাকের ভূমিকা নিয়ে আলোচনা করেন জেরম ওবেরিয়েট। সেই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ পৃথিবীর উন্নয়নের জন্য এখন থেকেই তৈরি হওয়ার পরামর্শ দেন তিনি।

জেরোম ওবেরিয়েট ব্র্যাক গ্লোবালের নির্বাহী পরিচালক। বিশ্বব্যাপী স্বাস্থ্য কৌশল নিয়ে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বব্যাপী স্বাস্থ্য কৌশলের উন্নয়ন, সম্পদের ব্যবহার এবং কর্মের উৎকর্ষ সাধনে নেতৃত্ব দিয়ে চলছেন তিনি।

লেকচার অনুষ্ঠানে ‘এক্সপ্লোরিং ব্র্যাক’স ডিসটিংটিভ অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট, হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড গ্লোবাল সলিডারিটি’ শীর্ষক বক্তব্যে ব্র্যাকের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রমসহ বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন জেরম ওবেরিয়েট। তিনি বলেন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সোশ্যাল এন্টারপ্রাইজ এবং মানবিক ক্ষেত্রে একটি ইকোসিস্টেমে তৈরি করেছে ব্র্যাক।

জেরম ওবেরিয়েট তার বক্তব্যে জলবায়ু সংকট মোকাবেলায় অভিযোজন এবং প্রশমনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। বাংলাদেশ আজ যে সমস্যায় ভুগছে এবং সেখান থেকে উত্তোরণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করছে আগামী দিনে সেগুলো গোটা বিশ্বের সামনে কার্যকর সমাধান হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জেরম ওবেরিয়েট। সাফল্য এবং টেকসই উন্নয়নের জন্য কৌশলগত চিন্তাভাবনা এবং সম্পদের স্মার্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস ঘুরে দেখেন জেরম ওবেরিয়েট। নবনির্মিত এই ক্যাম্পাসের বিভিন্ন পরিবেশগত এবং টেকসই ফিচারের ভূয়সী প্রশংসাও করেন। তিনি বলেন, এই ক্যাম্পাস প্রথাগত ক্লাসরুমের শিক্ষার বাইরেও শিক্ষার্থীদেরকে সার্বিক শিক্ষা প্রদানের প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতির নিদর্শন। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। এই ক্যাম্পাসটি ভবিষ্যতের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্র্যাক ইউনিভার্সিটি অঙ্গীকারের একটি নিদর্শন।

আলোচনা অনুষ্ঠানের পর তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপাসন এবং ঊর্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

Tags: ব্র্যাকব্র‌্যাক ইউনিভার্সিটিব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস
Previous Post

উত্তরায় কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজে ছাদকৃষি চর্চা

Next Post

মায়ের অবর্তমানে শিশুদের কষ্ট বিবেচনায় নারীর জামিন

Next Post
বন্যপ্রাণী রক্ষায় তহবিল গঠনে গুরুত্বারোপ করে শিশু ও অভিভাবকদের সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের অবর্তমানে শিশুদের কষ্ট বিবেচনায় নারীর জামিন

প্রধান বিচারপতি বক্তব্য দিচ্ছেন, সভায় উপস্থিত অতিথি ও কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নে প্রধান বিচারপতির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT