চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় ১২শ’ তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ব্র্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
তরুণীরা সেলাই মেশিনে কাজ করছে, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ১ হাজার ২০০ জন তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচী (এসডিপি)।

আজ (২ এপ্রিল) মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে, স্টার মডেলের আওতায় অল্টারনেটিভ লার্নিং পাথওয়ে ফর স্কুল ড্রপআউট গার্লস ইন ক্লাইমেট ভালনারেবল রিজিওন অব বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছর মার্চ মাস পর্যন্ত উপকূলীয় এলাকার তরুণীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

এই বিষয়টি উপলক্ষ্যে সোমবার, ১ এপ্রিল, ২০২৪ তারিখে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ব্রিজ টু সাকসেস: অল্টারনেটিভ লার্নিং পাথওয়েজ প্রজেক্ট লার্নিং অ্যান্ড নলেজ ডিসেমিনেশন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট শার্লিনা হুসাইন-মর্গান তার বক্তব্যে বলেন, আপাতত এই প্রশিক্ষণ কার্ক্রম শেষ হলেও এটা ছিলো মূলত শুরু। আমরা বাংলাদেশের বহু সংখ্যক নারীকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ব্র্যাক এসডিপির সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান অনুষ্ঠানে এসডিপি ও স্টার মডেলের কার্যক্রম ও সাফল্য তুলে ধরে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের ৭১ ভাগেরও বেশি কর্মসংস্থান হয়েছে। এদের মধ্যে ১১ শতাংশ তরুণী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় বেশ কিছু বড় ধরনের কাজ করা হচ্ছে, বিশেষ করে বাজার ব্যবস্থা নিয়ে। এই বাজারকে কিভাবে আরও বেশি অংশগ্রহণমূলক করা যায়, বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়ানো যায়, সে কাজটাও অনেক গুরুত্বপূর্ণ।

এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন তরুণী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত অতিথিরা এসময় দিনব্যাপী ‘ঈদ মেলার’ উদ্বোধন করেন। ব্র্যাক সেন্টারের প্লাজায় অনুষ্ঠিত এই মেলায় ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের তৈরি করা নানা পণ্য প্রদর্শণ করা হয়।

এখানে হাতের কাজ করা তৈরি পোশাক, পাটের তৈরি পণ্য, বাঁশ ও বেতের তৈরি পণ্য ও আসবাবপত্র, মৃৎশিল্প, বিউটি সেলুন, মোবাইল ফোন সার্ভিসিংসহ ছিল নানা আয়োজন। এছাড়াও ছিল বায়োস্কোপ এবং আকর্ষনীয় ম্যাজিক শো।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে চালু হওয়া স্টার কর্মসূচির আওতায় এই পর্যন্ত ১ লাখ ২০ হাজারেরও বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক। এদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ নারী ও ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। ব্র্যাকের এই কর্মসূচির সঙ্গে রয়েছে সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

Tags: এসডিপিকর্মসংস্থানব্র্যাক
Previous Post

টেনেটুনে একশ পার করল বাংলাদেশ, বড় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

Next Post

সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে: বিশ্বব্যাংক

Next Post
বিশ্লেষক ব্যাংকের প্রধানের বক্তব্য, খাদ্য সংকটের কারণ ও সমাধান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে: বিশ্বব্যাংক

ফিনল্যান্ডের স্কুল ভবন যেখানে শিশুরা আহত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের স্কুলে শিশুর গুলিতে বহু শিক্ষার্থী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT