চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসুর নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্র্যাকের কর্মী চাকরিচ্যুত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষিত যুবক ব্যক্তির ছবি, বইয়ের সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবুল মোবিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কর্মী রাকিবুল মোবিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

এরআগে, রাকিবুলের ওই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিআইজিডিতে অভিযোগ দায়ের করেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। এরপরই বিআইজিডি সোমবার ১৫ সেপ্টেম্বর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

পোস্টে বলা হয়, সম্প্রতি রাকিবুল মবিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডি’র প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়।

পোস্টে বলা হয়, আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা, অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক এবং পেশাদারী অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তির সাথে সম্পর্কের অবসান টেনেছি।

আমাদের প্রত্যেক সদস্য যেন আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আচরণবিধি মেনে চলেন বিআইজিডি সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চাকুরিচ্যুত রাকিবুল মবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি নিজের ফেসবুক আইডিতে ডাকসুতে বিজয়ী নেত্রীদের একটি ছবি শেয়ার করে তাদেরকে ‘house slaves’ বলে অভিহিত করেন।

Previous Post

হাত না মেলানো বিতর্কে বরখাস্ত পিসিবির আন্তর্জাতিক ডিরেক্টর

Next Post

ইহুদি অভিনেত্রীর মুখে ফিলিস্তিন মুক্তির স্লোগান

Next Post
একজন যুবতী ফিলিস্তিনের মুক্তির স্লোগান দিচ্ছেন, পেছনে একজন পুরুষ প্রতিবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইহুদি অভিনেত্রীর মুখে ফিলিস্তিন মুক্তির স্লোগান

বৈঠকে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, অন্যরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় আছি: মাইকেল মুলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT